স্থানীয় সংবাদ

দুই দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠামালার মধ্য দিয়ে “খুলনা দিবস” উদ্যাপন

খবর বিজ্ঞপ্তি ঃ শনিবার সকাল ১০টায় বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির উদ্যোগে “খুলনা দিবস” উপলক্ষে নগরীর শিববাড়ি মোড়ে দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচীর উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন খুলনা একটি সমৃদ্ধ জনপদ। খুলনার হারিয়ে যাওয়া অতীত ঐতিহ্যকে ফিরিয়ে আনতে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। খুলনার গৌরব ও ঐতিহ্যকে আগামি প্রজন্মের কাছে তুলে ধরার জন্য উন্নয়ন কমিটির উদ্যোগে খুলনা জিলা প্রতিষ্ঠার ১৪৪তম বছর পূর্তিতে “খুলনা দিবস” উদ্যাপনকে বক্তারা স্বাগত জানান। খুলনা দিবস” উপলক্ষে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির পক্ষ থেকে দুইদিন ব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। এসব অনুষ্ঠানমালার মধ্যে ছিল ২৪ এপ্রিল বিকাল ৪টায় ময়ুর নদীতে ভেলা বাইচ, ২৫ এপ্রিল শিববাড়ি মোড়ে জমায়েত, বর্ণাঢ্য শোভাযাত্রা, খুলনার মেজবানী, বিকাল ৪টায় প্রবীন নাগরিক সম্মাননা অনুষ্ঠান, আজ সকালে শান্তির প্রতীক পায়রা এবং বেলুন ও ফেস্টুন উড়িয়ে খুলনা দিবসের অনুষ্ঠানমালার উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শিববাড়ি এসে শেষ হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উন্নয়ন কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামানের সভাপতিত্বে ও সংগঠনের মহাসচিব এ্যাড. হাফিজুর রহমান হাফিজ এর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খুলনা ২ আসনের মাননীয় সংসদ সদস্য এ্যাড. শেখ জাহাঙ্গীর হোসাইন হেলাল, খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা জেলা পরিষদের প্রশাসক এস.এম. মনিরুল হাসান বাপ্পী, খুলনা মহনগর বিএনপি’র সভাপতি এ্যাড. এস.এম. শফিকুল আলম মনা, জামায়াতে ইসলামীর খুলনা মহানগর শাখার আমীর অধ্যাপক মাহফুজুর রহমান, উন্নয়ন কমিটির দাতা পরিষদের সভাপতি আলহাজ¦ শেখ আব্দুল মান্নান, খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাড. আব্দুল্লাহ হোসেন বাচ্চু প্রমুখ। উন্নয়ন কমিটির খুলনা দিবসেন আজকের দিনব্যাপী অনুষ্ঠানমালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা সেকেন্দার জাফর উল্লাহ খান সাচ্চু, নারী নেত্রী অধ্যক্ষ্য রেহানা আক্তার, অধ্যক্ষ আবুল কালাম আজাদ, এস.এম. আসাদুজ্জামান মুরাদ, সিপিবি নেতা এস.এ. রশীদ, আব্দুল হান্নান, খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মোল্লা মাসুম রশীদ, সাধারণ সম্পাদক এ্যাড. মশিউর রহমান নান্নু, আয়কর আইনজীবী সমিতির সভাপতি খান মনিরুজ্জামান, সাবেক সভাপতি এ্যাড. গোলাম রসুল গাজী, খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মকবুল হোসেন মিন্টু, দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক মোহাম্মদ আলী সনি, প্রেস ক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, মেট্রোপলিটন সাংবাদিন ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, খুবির পরীক্ষা নিয়ন্ত্রক শেখ শরাফত আলী দুলু, অফিসার্স কল্যান সমিতির সাধারন সম্পাদক মোহাম্মদ আলী, আমরা বৃহত্তর খুলনাবাসী’র সাধারণ সম্পাদক শেখ ওমর ফারুক কচি, কেডিএস এর সভাপতি আব্দুস সালাম আকন শিমুল, সাধারন সম্পাক মোঃ সবুর মোড়ল, উন্নয়ন কমিটির নেতা মোঃ নিজামউর রহমান লালু, মিনা আজিজুর রহমান, শাহীন জামাল পন, সাংবাদিক অধ্যাপক মোঃ আবুল বাসার, মিজানুর রহমান বাবু, মোঃ খলিলুর রহমান, মোঃ মনিরুজ্জামান রহিম, সরদার রবিউল ইসলাম রবি, মোল্লা মারুফ রশীদ, সৈয়দ এনামুল হাসান ডায়মন্ড, মনিরুল ইসলাম মাস্টার, শেখ গোলাম সরোয়ার, মতলুবুর রহমান মিতুল, প্রফেসর সেলিনা বুলবুল, শেখ আরিফ নেওয়াজ, বিশ্বাস জাফর আহমেদ, জি এম রেজাউল ইসলাম, রকিব উদ্দিন ফারাজী, প্রকৌশলী রফিকুল আলম সরদার, এ্যাড. সেলিম আল আজাদ, প্রকৌশলী সেলিমুল আজাদ, মোঃ ইলিয়াস মোল্লা, মোঃ সফিকুর রহমান, শিকদার আব্দুল খালেক, এ্যাড এস.এম মারুফ আহমেদ, বেলা’র মাহফুজুর রহমান মুকুল, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী খান প্রমুখ। এছাড়াও খুলনা দিবসের দুইদিন ব্যাপী কর্মসূচীতে বিভিন্ন, রাজনৈতিক দল, সামাজিক, সংস্কৃতিক, পেশাজীবী ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতা কর্মীরা অংশগ্রহন করেন। এদিকে গত ২৪ এপ্রিল খুলনা দিবসের দুদিন ব্যাপী কর্মসূচীর ১ম দিনে ময়ুর নদীতে ভেলা বাইচের আয়োজন করা হয়। শতশত দর্শক ভেলা বাইচ উপভোগ করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button