স্থানীয় সংবাদ

সার্টিফিকেট জালিয়াতির মাধ্যমে চাকরি : গ্রাম পুলিশ সদস্যের কারাদ-

স্টাফ রিপোর্টারঃ পাইকগাছায় জাল সার্টিফিকেট দিয়ে চাকরি করার অপরাধ প্রমাণিত হওয়ায় আসামি বিমল বিশ্বাসকে ছয় বছরের সশ্রম কারাদ- দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ৫ লাখ ৪১ হাজার ৫৫০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদ- দেওয়া হয়। রায় ঘোষণার সময় আসামি বিমল আদালতে উপস্থিত ছিল না। রবিবার খুলনার বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মো. আশরাফুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী মো. ইয়াছিন আলী। দ-প্রাপ্ত বিমল বিশ্বাস পাইকগাছা উপজেলার হিতামপুর এলাকার যতিন্দ্র নাথের ছেলে।আদালত সূত্রে জানা গেছে, গত ১৯৯৮ সালের ৩ আগস্ট জন্ম তারিখ দেখিয়ে আসামি বিমল বিশ্বাস গত ১৯৯৮ সালের ১ নভেম্বর খুলনা জেলার পাইকগাছা উপজেলার ৭ নং গদাইপুর ইউনিয় পরিষদের গ্রাম পুলিশ পদে চাকরিতে যোগদান করে। চাকরিতে বেশিদিন থেকে সরকারি অর্থ আত্মসাতের লক্ষ্যে জন্ম তারিখ ১৯৫৮ সালের ৩ আগস্টের পরিবর্তে ১৯৬৯ সালের ২৫ জুন জন্ম তারিখ দেখিয়ে ১৯৯৫ সালের ২৯ ডিসেম্বর জাল স্কুল সার্টিফিকেট ও তার ভিত্তিতে পরবর্তীতে জাতীয় পরিচয়পত্র সংশোধন করে। আর এভাবে জাল সার্টিফিকেটে চাকরি করে সে সরকারের ৫ লাখ ৪১ হাজার ৫৫০ টাকা আত্মসাৎ করে। ২০১৮ সালে নির্মল অধিকারী সিনিয়র বিশেষ জজ আদালতে একটি মামলা দায়ের করে। ২০২১ সালের ৩১ মার্চ দুর্নীতি দমন কমিশন খুলনার উপ-সহকারী পরিচালক মো. ফয়সাল কাদের আসামি বিমল বিশ্বাসকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button