স্থানীয় সংবাদ

দৌলতপুর জুট মিল শ্রমিকদের বকেয়া পাওনার দাবিতে অবস্থান কর্মসূচী পালন

স্টাফ রিপোর্টারঃ দীর্ঘ সাড়ে তিন বছর বন্ধ থাকার পর লোকসানি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হিসেবে দৌলতপুর জুট মিলস লিমিটেড বেসরকারি খাতে লিজ বা ইজারা প্রথায় চালু করা হয়। ফরচুন গ্রুপ ৩০ বছরের জন্য মিলটি ইজারা নিয়েছে এবং ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে হস্তান্তরের পর ২০২৪ সালের মার্চ থেকে উৎপাদন শুরু করেছে। দৌলতপুর জুট মিলস লিজ সংক্রান্ত মূল তথ্য: ফরচুন গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ইউনি ওয়ার্ল্ড ফুটওয়্যার টেকনোলজি ৩০ বছর মেয়াদী ইজারার নিয়েছে। ২০২৩ সালে ৪ সেপ্টেম্বর মিলটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তরের পর ২০২৪ সালের ১৪ মার্চ থেকে উৎপাদন শুরু হয়। প্রতি মাসে সাড়ে নয় লাখ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। লোকসানের কারণে ২০২০ সালের ১ জুলাই বিজেএমসি দেশের অন্যান্য পাটকলের সাথে এই মিলটিও বন্ধ করে দেয়। সরকারি ব্যবস্থাপনায় ক্রমাগত লোকসান কমাতে এবং বেসরকারি উদ্যোগে আধুনিক প্রযুক্তিতে উৎপাদন পুনরায় চালু করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। লিজের শর্ত অনুযায়ী, মিলটিতে পাটজাত পণ্য উৎপাদন চালু রাখা হবে। কিন্তু কাঁচামালের সংকটের অজুহাতে ফেব্রুয়ারী মাসের শেষের দিকে মিলটি কর্তৃপক্ষ লে অফ ঘোষণা করে। পূর্ব ঘোষণা ছাড়াই ১ মার্চ থেকে ৫৪ দিনের জন্য লে অফ ঘোষণা করে কর্তৃপক্ষ। ১৫ মার্চ থেকে দ্বিতীয় দফায় আবারো লে অফ ঘোষণা করা হয়। কিন্তু কর্তৃপক্ষ শ্রমিকদের কোন বকেয়া পরিশোধ করেনি। অবিলম্বে মিল চালু, লে অফের টাকা প্রদান ও ঈদের বোনাসের দাবিতে রবিবার সকালে মিল গেটে শ্রমিকরা অবস্থঅন কর্মসূচী পালন করে। তারা বকেয়া মজুরী, ঈদ বোনাস প্রদান ও মিল পূণরায় চালুর দাবিতে এ কর্মসূচী শুরু করেছে শ্রমিকরা। বকেয়া মজুরী না পাওয়া পর্যন্ত তারা এ কর্মসূচী অব্যাহত রাখবে বলে জানান। কর্মসূচীতে সভাপতিত্ব করেন দৌলতপুর জুট মিল রক্ষা কমিটির সভাপতি জয়নাল আবেদীন,পরিচালনায় ছিলেন সাঃ সম্পাদক শেখ ফরিদ হোসেন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন নজরুল ইসলাম, মোজাম্মেল হোসেন, আলী আকবর, আক্তার হোসেন প্রমূখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button