ফকিরহাটে নির্যাতিত এক নারীর সংবাদ সম্মেলন

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের ফকিরহাট উপজেলার শুভদিয়া আদর্শ গ্রামে মাদক বেচা-কেনাসহ নানা অপরাধ কর্মকান্ড প্রকাশ্য রুপ নিয়েছে। তুচ্ছ ঘটনা ফেসবুকে পোষ্ট দেয়া কে কেন্দ্র করে ওই গ্রামের সোহান নামের এক যুবক কে তুলে এনে ছুরিকাঘাতসহ বেধড়ক মারপিট করা হয়েছে। ভাইকে বাচাতে আসলে বোন ইরানী বেগম কেও বেধড়ক মারপিট করা হয়। মাদক বেচা-কেনায় জড়িত বিএনপি দলীয় এ সন্ত্রাসীরা এতই বে-পরোয়া যে তাদের অত্যাচারে এবং হাসপাতালে চিকিৎসা নিতে বাধা, মেডিকেল সনদ সংগ্রহে জটিলতা এবং থানা পুলিশের সহযোগিতা পর্যন্ত বাধাগ্রস্থ করছে সন্ত্রাসীরা। উপায়ন্তর না পেয়ে বোন ইরানী বেগম এ বিষয়ে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি এবং সংশ্লিষ্ট সকল প্রশাসনের হস্তক্ষেপ কামনা কওে সোমবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে প্রশ্নের জবাবে ইরানী বেগম বলেন, ফেসবুকে পোষ্ট করা নিয়ে গত ২ মার্চ রাতে এলাকার বাহারুল সরদার, শিফাত সরদার, নাসির উদ্দিন শেখ, আমিরুল ইসলাম কুটি, মোনসেব শেখসহ কয়েকজন আমার ভাই সোহানকে খুন করার উদ্দেশ্যে আমাদের বাড়ি থেকে জোরপূর্বক টানা-হেঁচড়া করে একটি ফাঁকা জায়গায় নিয়ে যায়। সেখানে তারা আমার ভাইয়ের শরীরের বিভিন্ন স্থানে বেধড়ক মারধর করে এবং ধারালো চুরি দিয়ে গুরুতর জখম করে। ঠোকাতে গেলে আমাকেও মারধর করে। আমি ৯৯৯ এ কল দিলে পুলিশ এসে বাধা দিলে আসামীরা আমার ভাইকে খুন করতে ব্যর্থ হয় যাওয়ার সময় আমাদেরকে খুন-জখমের ভয়-ভীতি দেখিয়ে যায়। এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি করেও কোনো প্রতিকার পাচ্ছি না।



