স্থানীয় সংবাদ

বাস্তবায়নে খুলনা মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের ব্যাপক প্রস্তুতি

# মহান মে দিবস উপলক্ষে #

খবর বিজ্ঞপ্তি ঃ যথাযোগ্য মর্যাদায় পহেলা মে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে মাসব্যাপী বিভিন্ন কর্মসুচী গ্রহণ করা হয়েছে। এ সব কর্মসূচি বাস্তবায়নে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। নগরীর খালিশপুরস্থ বিআইডিসি রোডে অবস্থিত শ্রমিক কল্যাণ ট্রাস্ট মিলনায়তনে খুলনা মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় এ তথ্য জানানো হয়।
মাস ব্যাপী কর্মসুচীর মধ্যে রয়েছে- ১ মে (শুক্রবার) বিকেল সাড়ে ৫টায় খুলনা নিউ মার্কেটস্থ বায়তুন নূর জামে মাসজিদ কমপ্লেক্সের উত্তর গেটে শ্রমিক সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহ-সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য মাস্টার শফিকুল আলম ও প্রধান আলোচক থাকবেন খুলনা ২ আসনের সংসদ সদস্য এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল। এ ছাড়া ১ মে মহানগরীর সকল থানা আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে; নিবন্ধিত ট্রেড ইউনিয়নগুলোতে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালী; নগরীতে শ্রমিকদের অধিকার আদায়ের পোস্টারিং ও লিফলেট বিতরণ; নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ফেস্টুন ও বিলবোর্ড স্থাপন; জুম্মার খুতবায় ইমামদের শ্রমিকের অধিকার ও মর্যাদা সম্পর্কে আলোচনায় উদ্বুদ্ধ করা; সুবিধাবঞ্চিত দর্জি শ্রমিকদের মাঝে সেলাই মেশিন বিতরণ; আত্মকর্মসংস্থানের জন্য শ্রমিকদের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান; এতিম ও সুবিধা বঞ্চিত শিশু শ্রমিকদের মাঝে খাবার বিতরণ; নগরীর সাতটি থানায় শ্রমিকদের নিয়ে প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা; ট্রেড ভিত্তিক শ্রমিক সমাবেশ ও শ্রমিকদের নিয়ে প্রীতিভোজের আয়োজন করা; সুবিধা বঞ্চিত কৃষকদের মাঝে স্যার বীজ/কৃষি উপকরণ বিতরণ করা হবে।
খুলনা মহানগরী সভাপতি আজিজুল ইসলাম ফারাজী এর সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর কেন্দ্রীয় সহ-সভাপতি, কেন্দ্রীয় কার্যকরী পরিষদেও সদস্য ও কেসিসি’র ১২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাস্টার শফিকুল আলম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাহায্য ও পুনর্বাসন সম্পাদক গান গোলাম রসুল এবং খুলনা অঞ্চলের সহকারী পরিচালক আজিজুর রহমান। সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা মহানগরী সহ-সভাপতি এস এম মাহফুজুর রহমান, সাখাওয়াত হোসেন, কাজী মাহফুজুর রহমান, খালিশপুর থানা সভাপতি জাহিদুল ইসলাম, আড়ংঘাটা থানা সভাপতি অধ্যাপক শাহিনুল ইসলাম, হরিণটানা থানা সভাপতি হেলাল উদ্দিন, সোনাডাঙ্গা থানা সেক্রেটারি নুরুল হক, খুলনা সদর থানা সেক্রেটারি মুরাদ সোহাগ, খালিশপুর থানা সেক্রেটারি বুলবুল কবির, দৌলতপুর থানা সেক্রেটারি খান মাহবুবুর রহমান জুনায়েদ, পরিবহন শ্রমিক নেতা কামাল হোসেন, আব্দুল বারেক, রেলওয়ে শ্রমিক নেতা মোহাম্মদ সাইফুল ইসলাম, শ্রমিক নেতা আনিসুর রহমান, আলী হায়দার নিরু, হাসিবুর রহমান, আব্দুল হাকিম, রবিউল ইসলাম, ইমদাদুল হক, শহিদুল ইসলাম, আব্দুর রহমান, আব্দুল কাদের, আব্দুল বারী, সাইদুর রহমান, রফিকুল ইসলাম, বেবি জামান, কামরুল ইসলাম, মুজাহিদুল ইসলাম বিপ্লব প্রমুখ। সভায় উপস্থিত বক্তারা সফলভাবে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপদযাপনের জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button