স্থানীয় সংবাদ

ফকিরহাটে সন্ত্রাসী কর্তৃক নারী ও তার ভাইকে তুলে নিয়ে মারপিট, অভিযোগ নেয়নি পুলিশ

সংবাদ সম্মেলনে নির্যাতিত নারীর অভিযোগ

আজাদুল হক, বাগেরহাট : বাগেরহাটের ফকিরহাট উপজেলার শুভদিয়া আদর্শ গ্রামে মাদক বেচা-কেনাসহ নানা অপরাধ কর্মকান্ড প্রকাশ্য রুপ নিয়েছে। তুচ্ছ ঘটনা ফেসবুকে পোষ্ট দেয়াকে কেন্দ্র করে ওই গ্রামের সোহান নামের এক যুবককে তুলে এনে ছুরিকাঘাতসহ বেধড়ক মারপিট করা হয়েছে। ভাইকে বাচাতে আসলে বোন ইরানী বেগম কেও বেধড়ক মারপিট করা হয়। মাদক বেচা-কেনায় জড়িত বিএনপি দলীয় এ সন্ত্রাসীরা এতই বে-পরোয়া যে তাদের অত্যাচারে এবং হাসপাতালে চিকিৎসা নিতে বাধা, মেডিকেল সনদ সংগ্রহে জটিলতা এবং থানা পুলিশের সহযোগিতা পর্যন্ত বাধাগ্রস্থ করছে সন্ত্রাসীরা। উপায়ন্তর না পেয়ে বোন ইরানী বেগম এ বিষয়ে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি এবং সংশ্লিষ্ট সকল প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে সোমবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন।
সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে প্রশ্নের জবাবে ইরানী বেগম বলেন, ফেসবুকে পোষ্ট করা নিয়ে গত ২ মার্চ রাতে এলাকার বাহারুল সরদার, শিফাত সরদার, নাসির উদ্দিন শেখ, আমিরুল ইসলাম কুটি, মোনসেব শেখসহ কয়েকজন আমার ভাই সোহানকে খুন করার উদ্দেশ্যে আমাদের বাড়ি থেকে জোরপূর্বক টানা-হেঁচড়া করে একটি ফাঁকা জায়গায় নিয়ে যায়। সেখানে তারা আমার ভাইয়ের শরীরের বিভিন্ন স্থানে বেধড়ক মারধর করে এবং ধারালো চুরি দিয়ে গুরুতর জখম করে। ঠোকাতে গেলে আমাকেও মারধর করে। আমি ৯৯৯ এ কল দিলে পুলিশ এসে বাধা দিলে আসামীরা আমার ভাইকে খুন করতে ব্যর্থ হয় যাওয়ার সময় আমাদেরকে খুন-জখমের ভয়-ভীতি দেখিয়ে যায়। পরে আমার ভাইকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের গেলে সেখানেও আমরা সঠিক চিকিৎসা পাইনি। হাসপাতাল থেকে ইনজুরি সার্টিফিকেট ‘নরমাল’ করে দেওয়া হয়েছে, আমরা ফকিরহাট থানায় মামলা করতে গেলে আসামীদের রাজনৈতিক প্রভাবের কারণে থানা মামলা নেয়নি। পরবর্তীতে বাধ্য হয়ে আমরা আদালতে মামলা করি। আদালত মামলাটি তদন্তের জন্য গোয়েন্দা পুলিশের কাছে প্রেরণ করে।
মামলা করার পর থেকে আসামীরা প্রতিনিয়ত আমাকে ও আমার পরিবারের সদস্যদের খুন-জখমের হুমকি দিয়ে যাচ্ছে। আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আসামীরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, চাঁদাবাজ, ভূমিদস্যু। এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি করেও কোনো প্রতিকার পাচ্ছি না।
সংবাদ সম্মেলনে ইরানি বেগম দাবি করেন, আমার ভাই সোহানের উপর হামলাকারী সকল আসামীকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি, থানা ও হাসপাতাল কেন আমাদের সহযোগিতা করেনি তার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে হবে। আমার পরিবারের জানমালের নিরাপত্তা নিশ্চিত করে এলাকাবাসীকে এই সন্ত্রাসীদের হাত থেকে মুক্ত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button