স্থানীয় সংবাদ

খুলনা পদ্মা ডিপোর টার্মিনাল থেকে অবৈধ ১০ ব্যারেল জ্বালানি তেল উদ্ধার

স্টাফ রিপোর্টার : খুলনা পদ্মা ডিপোরের টার্মিনাল থেকে অবৈধ ১০ ব্যারেল জ¦ালনী তেল আটক করেছে গোয়েন্দা সংস্থার সদস্যরা। সোমবার দুপুর আড়াইটায় খালিশপুর পদ্মা ডিপোর পাশে টার্মিনাল থেকে এন এস আই এর সদস্যরা ওই অবৈধ জ¦ালানী তেল আটক করে।
গোয়েন্দা সংস্থার সদস্যরা জানায়, সোমবার সকাল ১০ টা থেকে ২টা ২০ মিনিট পর্যন্ত খালিশপুর কাশিপুরস্থ পদ্মা অয়েল ডিপোর টার্মিনালের অভ্যন্তরে অবৈধভাবে কালো বাজারে বিক্রির উদ্দেশ্য ১০ ব্যারেল (ডিজেল ১৩৫০ লিটার এবং অকটেন ১৫ লিটার) জ্বালানি তেল মজুদ করে রাখে। যার বর্তমান বাজার মূল্য ১,৫৭,৩৫০ টাকা। এ সময় আগে থেকে ওৎ পেতে থাকা ওৎপেতে থাকা খুলনা এন এস আই এর মেট্রো শাখা সদস্যগণ ওই অবৈধ জ¦ালনী তেল আটক করে। পরে জেলা প্রশাসকের দপ্তরে বিষয়টি জানালে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপেন সাধক রনি ঘটনাস্থলে আসেন। এ সময তিনি জব্দকৃত জ্বালানি তেল পদ্মা ডিপোর গোডাউনে সাময়িকভাবে সিল গালা করে রাখা নিদের্শ দেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button