হেরাজ মার্কেটে নিষিদ্ধ ও চোরাই ঔষধ বিক্রির সাথে জড়িতদের শাস্তির দাবিতে আমরা খুলনাবাসীর বিবৃতি

খবর বিজ্ঞপ্তি ঃ দেশের দ্বিতীয় বৃহত্তম পাইকারি ঔষধ বিক্রয়ের বাজার স্বনামধন্য খুলনার হেরাজ মার্কেট। যেখানে কতিপয় অসাধু.অধিক মুনাফাখোর ব্যবসায়ী নামধারী ব্যবসার অন্তরালে.অবৈধ নিষিদ্ধ ও চোরাই পথে ভারত থেকে আসা মাদকাসক্তি সৃষ্টিকারী ট্যাবলেট.অজ্ঞান পাটির কাজে ব্যবহৃত ঔষধ. নিষিদ্ধ স্যাম্পল ঔষধ বিক্রি করে মার্কেটের সুনাম নষ্ট করছে.বিক্রি নিষিদ্ধ টাপেনটাডল ট্যাবলেট. যা শক্তিশালি পেইন কিলার.যা নেশাখোরদের প্রিয়.এই টাপেনটাডল চোরাই পথে খুলনার হেরাজ মার্কেটে আসে যা প্রতিটি কিনতে খরচ হয় ১০০-১৫০টাকা ।আর সেটা বিক্রয করে ৬০০-৭০০ টাকা.একই ভাবে এটিভেন -২ নামের ট্যাবলেট সংঘবদ্ধ অপরাধী চক্র ক্রয় করে.মানুষ কে অচেতন করে সর্বস্ব লুটে নেয়। পাচার হয়ে আসা ইঞ্জেকশন দীর্ঘ সময় ফ্রিজের বাইরে থাকায় এর কার্যকারিতা নষ্ট হওয়ায় ভোক্তাগন ও প্রতারিত হচ্ছেন। চিকিৎসকদের জন্য কোম্পানি কতৃক বিনামূল্যে স্যাম্পল বিক্রয় নিষিদ্ধ।সেগুলি এই মার্কেটে বিকি কিনি হয়। শধু তাই নয় সরকারি হাসপাতালের ঔষধ ও এখানে পাওয়া যায় এ যেন অন্যায়ের স্বর্গ রাজ্য পরিনত.অবশ্য যারা এই ধরনের অপরাধ করছেন তারা সমাজের প্রভাব শালি.অবৈধ ব্যবসার কারনে বৈধ ব্যবসায়ীরা ব্যবসায় টিকে থাকতে পারছে না। বিক্রি নিষিদ্ধ অবৈধ ঔষধ বিক্রয় করে যুব সমাজ কে ধংস যারা করছে.তাদের কে.এবং যারা এই অবৈধ ঔষধ পৌছে দিচ্ছে তাদের কে চিহ্নিত করে.কঠিন শাস্তি ও জরিমানার দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন.বৃহত্তর আমরা খুলনাবাসীর সভাপতি.ডাঃ মোঃ নাসির উদ্দিন. সহ সভাপতি. ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু.মোঃ জামাল মোড়ল.মোঃ সিরাজ উদ্দিন সেন্টু. এডঃ কাজী আমিনুল ইসলাম মিঠু.মোঃ জাহাঙ্গীর চৌধুরী টিপু. সাবেক অধ্যক্ষ এসএম সাইফুদ্দোহা তালুকদার মোঃ হেলালুজ্জামান.মোঃ কামরুল ইসলাম কামু.জিএম মহিউদ্দিন.মোঃ মফিজুর রহমান. সাধারন সম্পাদক মাহাবুবুর রহমান খোকন যুগ্ম সম্পাদক শেখ মোহাম্মদ আলী এম এ জলিল. মোঃ রাসেল শেখ. মোঃ কামরুল ইসলাম ভুট্টো. কাওসারী জাহান মঞ্জু. জি এম মইন উদ্দিন.তারিকুজ্জামান মিতুল.সাংগঠনিক সম্পাদক. মোঃ সাকিল আহমেদ রাজা. আঃ রাজ্জাক. মোঃ খায়রুল আলম. মোঃ সবুজুল ইসলাম.মোঃ মনিরুজ্জামান মিলন. সৈয়দ বদিউজ্জামান বদু. মোঃ মামুন অর রশিদ. মোঃ খায়রুজ্জামান শিপন. মেজবাহ উদ্দিন আহমেদ পাপ্পু. মোঃ রেজওয়ান হোসেন. মোঃ আবু বক্কার. মোঃ আজমল হোসেন সহ প্রমুখ।



