স্থানীয় সংবাদ

মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে লবণচরা থানা

# মাদকের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স, বিশেষ অভিযান চলছে : ওসি #
# রূপসায় চেকপোস্ট বসিয়ে তল্লাসী করে ৬’শ পিস ইয়াবা উদ্ধার #

স্টাফ রিপোর্টার : খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)’র অর্ন্তভুক্ত লবণচরা থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে আনুষ্ঠানিকভাবে কর্মস্থলে যোগদান করেছেন সৈয়দ মোশারেফ হোসেন। ওই থানায় সদ্য যোগদানকারী ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দায়িত্বগ্রহন করে জানিয়েছেন, লবণচরা থানাকে জনগনের ভরসাস্থল হিসাবে গড়ে তোলার পাশাপাশি মাদক নিয়ন্ত্রন ও নিমূলের লক্ষে কাজ করবো, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে পুলিশ। পাশাপাশি কেবলমাত্র মাদক নয় বরং থানাধীন এলাকায় সন্ত্রাস, অপসাম্প্রদায়িক বিরোধী কর্মকান্ড, চুরি-ছিনতাইসহ সকল প্রকার অপরাধ মূলক কর্মকান্ডে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনসহ জনগনের জানমালের নিরাপত্তা নিশ্চিতকল্পে থানা পুলিশ দায়িত্বের সাথে কাজ করবে। ওই ধারাবাহিকতায় নতুন ওসির নির্দেশনায় অস্ত্র, মাদকসহ বিভিন্ন অপরাধ কর্মকা-ের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে, চেক বসিয়ে চলছে তল্লাসীও। আটক করা হচ্ছে অপরাধীদের। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে গোপন সংবাদের ভিত্তিতে থানার কর্মকর্তাবৃন্দ রুপসা ব্রীজের ঢালে একটি বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাসী অব্যহত রাখে। তল্লাসীকালে এক ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে তল্লাসীকালে তার নিকট মাদকদ্রব্য ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। অতঃপর পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামী হলেন- নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন রূপসী গ্রামের মৃত আলাউদ্দিন ভূইয়ার ছেলে মো. মনিরুজ্জামান ভ্ইূয়া (৪২)। আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে। এ বিষয়ে লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন জানান, থানায় যোগদান করে বলে ছিলাম মাদক থাকবেনা। ওই উদ্দেশ্যে নিয়ে কাজ করছি। সংবাদ পায় রূপসা ব্রীজের ঢাল এলাকায় এক মাদক ব্যবসায়ী মাদক বহন করে নিয়ে যাচ্ছে। অতঃপর চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে আসামীকে গ্রেপ্তার করি, মাদক দ্রব্য উদ্ধার করি। মাদকের বিরুদ্ধে আমাদের কার্যক্রম চলবে, আমরা বসে থাকবো না। তিনি আরো জানান, মাদক নিয়ন্ত্রন ও নিমূলের লক্ষে কাজ করবো, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে পুলিশ। পাশাপাশি কেবলমাত্র মাদক নয় বরং থানাধীন এলাকায় সন্ত্রাস, চুরি-ছিনতাইসহ সকল প্রকার অপরাধ মূলক কর্মকান্ডে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনসহ জনগনের জানমালের নিরাপত্তা নিশ্চিতকল্পে লবণচরা থানা পুলিশ দায়িত্বের সাথে কাজ করবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button