স্থানীয় সংবাদ

খুলনা প্রেসক্লাবের ঘটনায় ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ

# বিএনপির ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন #

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা প্রেসক্লাবে যাওয়া এবং প্রেসক্লাবের পক্ষ থেকে হামলার অভিযোগ তুলে থানায় চারজনের নাম উল্লেখ করে মামলা দায়েরের ঘটনায় শ্রমিকদলের সংশ্লিষ্ট চার নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মহানগর শ্রমিকদল। একই সঙ্গে ঘটনাটি খতিয়ে দেখতে মহানগর বিএনপি তিন সদস্যের শক্তিশালী একটি তদন্ত কমিটি গঠন করেছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) মহানগর বিএনপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু এবং চৌধুরী হাসানুর রশিদ মিরাজকে নিয়ে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, মহানগর বিএনপির সভাপতি অ্যাড. শফিকুল আলম মনা এবং সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন তদন্ত কমিটি গঠনের বিষয়ে পত্রে স্বাক্ষর করেছেন। অন্যদিকে, মহানগর শ্রমিকদলের আহ্বায়ক মজিবর রহমান এবং সদস্য সচিব শফিকুল ইসলাম শফি অভিযুক্ত চারজনকে কারণ দর্শানোর নোটিশে স্বাক্ষর করেছেন। আগামী ৩দিনের মধ্যে কারণদর্শানো নোটিশের জবাব দিতে বলেছেন। এদিকে তদন্ত কমিটি গঠনের পরপরই সদর থানা শ্রমিকদলকে আজ বুধবার (২৯ এপ্রিল) দুপুর ১২টায় দলীয় কার্যালয়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button