আজ শহীদ হাদীস পার্কে মাশরুম মেলার উদ্বোধন করবেন কেসিসি প্রশাসক

স্টাফ রিপোর্টার ঃ ”মাশরুম চাষ সম্প্রসারণ এর মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরন” প্রকল্পের আওতায় অঞ্চল পর্যায়ে আয়োজিত তিন দিনব্যাপী মাশরুম মেলা ২০২৬ ২৯ এপ্রিল বিকাল চারটায় খুলনা শহীদ হাদিস পার্ক এ উদ্বোধন অনুষ্ঠিত হবে। মাশরুম মেলা উদ্বোধন অনুষ্ঠানে আয়োজন করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। সভাপতিত্ব করবেন খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ হুরে জান্নাত। স্বাগত বক্তব্য উপস্থাপন করবেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম।সম্মানিত অতিথি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হর্টিকালচার উইং খামার বাড়ী’র পরিচালক ডঃ মোঃ হযরত আলী। মাশরুম চাষ বিষয়ক কী-নোট উপস্থাপন করবেন প্রকল্পের পরিচালক ড.মোছা: আক্তার জাহান কাকন। মেলা আয়োজনে সার্বিক সহযোগিতা ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার উপপরিচালক কৃষিবিদ নজরুল ইসলাম। খুলনা শহীদ হাদিস পার্কে মাশরুম মেলার উদ্বোধন পরবর্তী র্যালি অনুষ্ঠিত হবে। মাশরুম মেলায় এসে সাধারণ মানুষ জানতে পারবে বাংলাদেশে কত ধরনের মাশরুম রয়েছে ও মাশরুম দিয়ে কি কি রেসিপি তৈরি করে খাদ্যদ্রব্য উৎপাদন করা যায়। মাশরুম খেলে মানবদেহে কি উপকার হয়। মেলার আয়োজক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক সকলকে মেলার স্টল পরিদর্শনের আহ্বান জানান।



