খুলনা বিএসটিআই মোবাইল কোর্ট ও সার্ভিল্যান্স অভিযান

স্টাফ রিপোর্টার : মহানগরীর দৌলতপুরে মঙ্গলবার খুলনা বিএসটিআই সহকারী পরিচালক মনির হোসেনের নেতৃত্বে দৌলতপুর নতুন রাস্তা মোড়ে অবস্থিত মিল্কি আইসক্রিম এর কারখানায় সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রতিষ্ঠান সমূহ পরিদর্শন এবং লাইসেন্স গ্রহণের তাগিদ দেওয়া হয়। এছাড়া জব্দ তালিকা পূরণ করা হয়। খুলনার দৌলতপুর নতুন রাস্তা মোড়ে অবস্থিত মিল্কি আইসক্রিম এর কারখানা পরিদর্শন পূর্বক কিছু ত্রুটি বিচ্যুতি পরীলক্ষিত হয়। সেগুলো সংশোধনের পরামর্শ প্রদান করা হয়।এছাড়া আইসক্রিম পণ্যের সিএম লাইসেন্স নবায়নের তাগাদা প্রদান করা হয় এবং ওয়েফার বিস্কুট ও আইস ললি পণ্যের সিএম লাইসেন্স গ্রহণের তাগাদা প্রদান করা হয়। দৌলতপুর পাবলা এ এস ফুড খুলনা প্রতিষ্ঠান বন্ধ পাওয়া যায় এবং চানাচুর পণ্যের সিএম লাইসেন্স বাতিলের আবেদনের পরামর্শ প্রদান করা হয়। দৌলতপুর পাবলা শহীদুল ফুড প্রোডাক্টস প্রতিষ্ঠান এর চানাচুর পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স নবায়নের তাগাদা প্রদান করা হয়। খুলনার দৌলতপুর পাবলা বাউন্ড রোডে অবস্থিত জান্নাত ফুড প্রোডাক্টস প্রতিষ্ঠান এর চানাচুর পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স নবায়নের তাগাদা প্রদান করা হয় এছাড়া চিপস ও মুড়ি পণ্যের লেবেলে সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত মানচিহ্ন ব্যবহার করায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয়। খুলনা বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (সিএম) অভিযান মনির হোসেন এর নেতৃত্বে ফিল্ড অফিসার (সিএম) মো: তরিকুল ইসলাম সুমন ও পরিদর্শক (মেট্রোলজি) আলী হাসান, এর সমন্বয়ে গঠিত একটি টিম কর্তৃক পরিচালিত হয়। জনস্বার্থে খুলনার বিএসটিআই বিভাগীয় অফিস এধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। অনুরুপ খুলনা বিএসটিআই বিভাগীয় অফিস এবং সাতক্ষীরা প্রশাসন এর সমন্বয়ে মঙ্গলবার দিনব্যাপি মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা মেসার্স চৌধুরী ট্রেডার্স কে বৈধ ভেরিফিকেশন সনদ ব্যতীত ৩টি ডিজিটাল স্কেল ২ হাজার কেজি ব্যবহার করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট “ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮” এর ৪৮ ধারা অনুযায়ী পাঁচ হাজার টাকা জরিমানা করেন। তালা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), রাহাত খান এর নেতৃত্বে বিএসটিআই বিভাগীয় অফিস খুলনার কর্মকর্তা পরীক্ষক (মেট্রোলজি, ভৌত) মোঃ রহিজ আহমেদ ভ্রাম্যমান আদালতে দায়িত্ব পালন করেন ।



