স্থানীয় সংবাদ
খালিশপুর থানা কৃষকদলের শোক

খবর বিজ্ঞপ্তি ঃ ১৫ নং ওয়ার্ড কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ আজগর আলী বুধবারবেলা সাড়ে ১২টার দিকে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।তাঁর অকাল মৃত্যুতে খালিশপুর থানা কৃষক দলের পক্ষ থেকে আমরা গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। তাঁর মৃত্যুতে কৃষক দল একজন ত্যাগী ও পরীক্ষিত নেতাকে হারালো।আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।

