স্থানীয় সংবাদ
অর্থ আত্মসাৎ মামলায় অগ্রণী ব্যাংকের ক্যাশ অফিসারের ১০ বছরের কারাদ-

স্টাফ রিপোর্টারঃ অর্থ আত্মসাৎ মামলায় খুলনার একটি আদালত বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলা অগ্রণী ব্যাংক ক্যাশ অফিসার সৈয়দ শিওন সাইফকে ১০ বছরের সশ্রম কারাদ- দিয়েছেন আদালত। পাশাপাশি ৩৬ লাখ ৭৯ হাজার ৩৫০ টাকা জরিমানা, অনাদায়ে আরও তিনমাসের বিনাশ্রম কারাদ- দেওয়া হয়। এ মামলার অন্য আসামি ওই ব্যাংকের সাবেক ব্যবস্থাপক মিসেস সাফিয়া বেগমকে খালাস দিয়েছেন আদালত। সে নড়াইল জেলার লোহাগড়া উপজেলার এনএসখোলা নওয়াগ্রামের বাসিন্দা নাজমুল হকের ছেলে। সাজাপ্রাপ্ত আসামি সাইফ রায় ঘোষণার সময় পলাতক ছিল। বৃহস্পতিবার খুলনার বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মো: আশরাফুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

