খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিতদেরকে জামায়াত নেতৃবৃন্দের অভিনন্দন

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনে দৈনিক প্রবর্তন সম্পাদক মোস্তফা সরোয়ার সভাপতি এবং দৈনিক সময়ের খবর সম্পাদক মো. তরিকুল ইসলাম সাধারণ সম্পাদকসহ নবনির্বাচিতদেরকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা মহানগরী ও জেলা নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গণমাধ্যম যেকোনো গণতান্ত্রিক সমাজের অন্যতম প্রাণশক্তি। জাতির কল্যাণ, সত্য প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সংবাদকর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেতৃবৃন্দ আশা করেন নবনির্বাচিত খুলনা প্রেসক্লাবের নেতৃত্ব গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা, পেশাগত মানোন্নয়ন এবং সংবাদকর্মীদের ন্যায্য অধিকার আদায়ে আরও বলিষ্ঠ ভূমিকা রাখবে। নেতৃবৃন্দ বিবৃতিতে খুলনা প্রেসক্লাবের সকল সদস্য, নবনির্বাচিত নেতাদের শুভকামনা করে বলেন, আল্লাহ আপনাদেরকে সত্য ও ন্যায়ের পথে অবিচল রাখুন এবং দায়িত্ব পালনে সফলতা দান করুন। বিবৃতিদাতারা হলেন-বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মহানগরী সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন ও সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান। খুলনা মহানগরী শ্রমিক কলাণ ফেডারেশনের সভাপতি আজিজুল ইসলাম ফারাজী ও সাধারণ সম্পাদক ডা. সাইফুজ্জামান, খুলনা মহানগরী ছাত্রশিবিরের সভাপতি রাকিব হাসান ও সেক্রেটারি ইসরাফিল হোসেন।

