মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক উপলক্ষে এমইউজে খুলনার আলোচনা সভা আজ

খবর বিজ্ঞপ্তি ঃ মহান মে দিবস ও আন্তজার্তিক শ্রমিক দিবস উপলক্ষে পহেলা মে শুক্রবার সকাল ১০টায় মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার উদ্যোগে খুলনা প্রেস ক্লাবের ইউনিয়ন কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সভায় সভাপতিত্বে করবেন ইউনিয়নের সভাপতি মো. রাশিদুল ইসলাম। সভায় ইউনিয়নের সকল সদস্য ও কর্মরত সাংবাদিকদেরকে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা। প্রসঙ্গত, শ্রমজীবী মানুষের সংগ্রাম আর সংহতির দিন মহান মে দিবস। ১৮৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা দৈনিক ৮ ঘণ্টা কাজের দাবিতে আন্দোলন গড়ে তুলেছিলেন। ওই সময় তাদের নির্দিষ্ট কোনো কর্মঘণ্টা ছিল না। নামমাত্র মজুরিতে তারা মালিকদের ইচ্ছানুযায়ী কাজ করতে বাধ্য হতেন। হে মার্কেটে আহূত ধর্মঘটী শ্রমিক সমাবেশে পুলিশ গুলি চালিয়ে আন্দোলন স্তব্ধ করে দিতে চেয়েছিল। গুলিতে মারা গিয়েছিলেন ৬ শ্রমিক। এর প্রতিবাদে ৪ মে হাজার হাজার শ্রমিক ফেটে পড়েছিলেন বিক্ষোভে। সেদিনও পুলিশের গুলিতে ৫ শ্রমিক মারা গিয়েছিলেন। আন্দোলন গড়ে তোলার অপরাধে কয়েকজন শ্রমিককে মৃত্যুদ-ও দেওয়া হয়েছিল। এভাবে প্রাণের বিনিময়ে শ্রমিক শ্রেণি কায়েম করেছিল দৈনিক ৮ ঘণ্টা শ্রমের অধিকার। এরপর ১৮৮৯ সালের ১৪ জুলাই প্যারিসে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে ১ মে আন্তর্জাতিক শ্রমিক ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার দিবস হিসাবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। নির্দিষ্ট শ্রমঘণ্টার সঙ্গে পরে বেতনবৈষম্য দূর করা, ন্যূনতম মজুরি, নিয়োগপত্র প্রদানের মতো বিষয়ও শ্রমিকদের জোরালো দাবিতে পরিণত হয়।

