যশোর শহরে ঝঁটিকা মিছিল সাবেক প্রতিমন্ত্রীসহ ৪০ জনের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা : গ্রেফতার-৯

যশোর ব্যুরো ঃ যশোর শহরে যুবলীগের ব্যানারে মিছিল ও সমাবেশের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ৯জনকে আটক করেছে পুলিশ। ৩০ এপ্রিল বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত অভিযান চালিয়ে শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে তৎকালীন আওয়ামীলীগের আমলে প্রতি মন্ত্রী স্বপন ভট্টাচার্য্য,জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আব্দুস শাহিন চাকলাদারসহ সাবেক ৬ এমপি এবং তাদের অনুসারি ৪০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৮০/১০০ জনকে আসামী করে কোতয়ালি থানায় বুধবার দিবাগত গভীর রাতে সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে। জেলা প্রশাসক মহোদয়ের অনুমতি চেয়ে মামলাটি করেন, কোতয়ালি থানার এসআই আশরাফ উদ্দিন। পুলিশ এই মামলায় ৯ জনকে আটক দেখিয়েছে। এরা হচ্ছে,যশোর শহরের কাজীপাড়া এলাকার আনসার আলীর ছেলে সৈয়দ তৌফিক জাহান, একই এলাকার নুরুল আলমের ছেলে শফিকুল ইসলাম সুজন, মৃত লোকমানের ছেলে বাবলু শেখ, শহিদুল ইসলামের ছেলে সোহান হোসেন এবং ষষ্টিতলা এলাকার সৈয়দ আহমদের ছেলে আনোয়ার হোসেন বাবুসহ ৯ জন। মামলায় আসামী করা হয়েছে, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আব্দুল শাহিন চাকলাদার,সাবেক এমপি রনজিত রায়,সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, সাবেক এমপি মনিরুল,সাবেক এমপি কাজী নাবিল আহমেদ, সাবেক এমপি ইয়াকুব আলী,সাবেক যশোর সদর উপজেলার চেয়ারম্যান ফন্টু চাকলাদার,সাবেক যশোর পৌর সভার মেয়র জহিরুল ইসলাম চাকলার রেন্টু,আরবপুরের মোড়ে শহিদুজ্জামান ওরফে দাতাল বাবু,শহরের কাজীপাড়ার বাসিন্দা শেখ আতিকুর রহমান বাবু ওরফে জার্মান বাবু, ইয়াকুব আলীর ছেলে ফাহিক মোল্লা,রনজিত রায়ের ছেলে রাজীব রায়,স্বপন ভট্টাচার্য্যর ছেলে শুভ ভট্টাচার্য্য, শহরের কাজীপাড়ার মাহমুদ হাসান বিপু,একই এলাকার জাহিদুল ইসলাম লাবু, কাজীপাড়ার কামাল হোসেন পর্বত,মনি,তৌফিক, সোহান, বাবলু, ওয়াসেল, রবি, জাহাঙ্গীর, আব্দুল্লাহ, সুজন, পট্টি, শফিকুল ইসলাম সুজন, চয়ন, শাওন, সবুজ, আরিফ আহাদুল,শাহাদাত, আমিরুল, শহীদ, ডাবলু,মিলন, রিমন,শহরের বেজপাড়ার মোহিত কুমার নাথ, তার ছেলে রতি নাথ, ষষ্টিতলাপাড়া (মডেল মসজিদের সামনে) আনোয়ার হোসেন বাবুসহ অজ্ঞাতনামা ৮০/১০০জন।
মামলায় উক্ত এসআই উল্লেখ করেন, গত ২৮ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭ টার সময় শহরের চৌরাস্তা মোবাইল-১৩ ডিউটি করাকালে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, শহরের শহীদ মিনারের পাশ্ববর্তী পুরাতন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর সামনে আজিজ সিটি গেটে সড়কের উপর গত বছরের ১২ মে বাংলাদেশ সরকার কর্তৃক প্রকাশিত গেজেটের মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামীলীগ ও তার অঙ্গ-সংগঠনের ১০০/১৩০ জন সদস্যরা সরকার বিরোধী মিছিলের প্রস্তুুতি নিচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জসহ উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করলে তাদের নির্দেশে ঘটনাস্থলে পৌছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ও পুলিশে র পোষাক পরিহিত টের পেয়ে সেখানে থাকা উল্লেখকৃত আওয়ামীলীগের নেতাকর্মীরা সরকার বিরোধী শ্লোগান দেয়। এ সময় তারা বলেন তেল দে,গ্যাস দে নইলে গতি ছেড়ে দে। এই মূহুর্তে সরদার শেখ হাসিনা সরকার,শেখ হাসিনা আসবে,বাংলাদেশ হাসবে শ্লোগান দিতে দিতে ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। প্রত্যেকের হাতে প্রজ্বলিত মোমবাতি ও হারিকেন ছিল।ঘটনাস্থলে ফেলে যাওয়া মোমবাতি ও হারিকেন রাত সোয়া ৮ টার পর পর্যন্ত জব্দ করেন। তদন্তে বাদি নিশ্চিত হন আব্দুস শাহিন চাকলাদারসহ শুভ ভট্টাচার্য্য নিষিদ্ধ দলের গডফাদার এবং অর্থ যোগানদাতা।
অপরদিকে, পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, গ্রেফতারকৃতরা সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের একটি ফেসবুক পেজ থেকে যশোরে যুবলীগের দুটি কর্মসূচি পালনের দাবি করে ভিডিও প্রকাশ করা করে। ভিডিওতে শহরের গরীবশাহ রোডে মিছিল থেকে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। আরও একটি ভিডিওতেও যুবলীগের কর্মসূচির দাবি করা হয়।
বিষয়টি জেলা পুলিশের নজরে এলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়। পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের নির্দেশে একাধিক টিম শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই পাঁচজনকে আটক করে।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মাসুম খান বলেন, আটক ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পক্ষে গোপনে কার্যক্রমে জড়িত ছিলেন। যুবলীগের মিছিলের সঙ্গে তাদের সম্পৃক্ততার প্রমাণও পাওয়া গেছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে এবং অন্য জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার বিকালে উক্ত মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।

