স্থানীয় সংবাদ

দৌলতপুর থানা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের র‌্যালি

স্টাফ রিপোর্টার : ‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত আসবে এবার নব প্রভাত’-এই প্রতিবাদ্যকে সামনে রেখে ১ মে (শুক্রবার) শ্রমজীবী মানুষের অধিকার, ন্যায্য মজুরি প্রতিষ্ঠার লক্ষ্যে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবসের নানা কর্মসূচি পালন করেছে দৌলতপুর থানা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন। কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সকালে দৌলতপুর মুহসীন মোড়স্থ নিজস্ব কার্যালয় হতে ইউনিয়ন সভাপতি খোকন মোড়লের সভাপতিত্বে ও কার্যকরী সভাপতি ফকির আলী আহমেদ মিঠুর পরিচালনায় বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি দৌলতপুর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মুহসীন মোড় এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়নের উপদেষ্টা মোঃ খবির উদ্দিন, যুগ্ম সম্পাদক শেখ শাহজাহান, সহ-সাধারণ সম্পাদক মো. নাসির হাওলাদার, সহ-সাধারন সম্পাদক মো. রাজু, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল হাই, দপ্তর সম্পাদক মো. আবু শেখ, সদস্য ইলিয়াজ খাঁসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button