স্থানীয় সংবাদ

ভারতের কারাগারে সাজা খেটে দুই নারী দেশে ফিরলো

যশোর ব্যুরো ঃ ভারতে পাচারের শিকার দুই যুবতী সাজা খেটে বেনাপোল হয়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছে।
২ মে শনিবার বিকেলে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদেরকে হস্তান্তর করেন বলে জানান বেনাপোল ইমিগ্রেশন পরিদর্শক (তদন্ত) সৈয়দ মোর্তজা আলী। ফেরত আসারা হলেন,আর্জিনা প্রামানিক (৩১) সিরাজগঞ্জের চার মোহনপুর গ্রামের আজিম আলীর মেয়ে এবং ঢাকার পারগেন্ডারিয়ার তারা মিয়া সরদারের মেয়ে তহমিনা আক্তার ইতি (৩৫)। বেনাপোল ইমিগ্রেশনের পরিদর্শক (তদন্ত) সৈয়দ মোর্তজা আলী বলেন, ভাল কাজের প্রলোভনে পড়ে এরা সীমান্তের চোরাপথে দালালদের মাধ্যমে ২০২৪ সালে রাতের আধারে ভারতে যায়।ভারতের গ্রান্ডরোড মুম্বাই শহরে বাসাবাড়িতে কাজের সন্ধানে ঘুরাঘুরির সময় সেদেশের পুলিশ অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক করে তাদেরকে আদালতে পাঠায়। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আদালত তাদেরকে মুম্বাই এর নওজীবন মহিলা হোম সংশোধনাগারে পাঠায় ।এরপর দু’দেশের যোগাযোগের মাধ্যমে তারা দেশে ফিরেছে।
ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেন এই পুলিশ কর্মকর্তা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button