স্থানীয় সংবাদ

খুলনা মহানগরীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে শিক্ষকদের সাথে ওরিয়েন্টেশন সভা

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা মহানগরীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে শিক্ষকদের সাথে ওরিয়েন্টেশন সভা শনিবার সকালে নগরীর শেরে বাংলা রোডস্থ নগর স্বাস্থ্য ভবনে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। কেসিসি’র স্বাস্থ্য বিভাগ অয়োজিত সভায় নগরীর বিভিন্ন প্রাক প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথির বক্তৃতায় কেসিসি প্রশাসক বলেন, সারা দেশের ন্যায় খুলনা মহানগরীতেও হাম-রুবেলা ক্যাম্পেইন চলছে। শিশুদের টিকা প্রদানের এই কার্যক্রম শতভাগ সফল করতে কেসিসি সব রকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কেননা শিশুদের নিরপদে বেড়ে ওঠার জন্য এই টিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষকদের তিনি সমাজের সবচেয়ে সচেতন নাগরিক হিসেবে উল্লেখ করে বলেন, হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন স্কুল পর্যায়ে শুরু হতে যাচ্ছে। আর বিদ্যালয়ে আপনারাই শিশুদের অভিভাবক। সে কারণে হচ্ছে প্রত্যেক শিশুর পরিবারের কাছে টিকা গ্রহণের সুফল পৌঁছে দেয়া আপনাদের দায়িত্ব। মহানগরীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শতভাগ সফল করতে তিনি শিক্ষকদের সার্বিক সহযোগিতা কামনা করেন এবং একজন সচেতন নাগরিক হিসেবে নিজ নিজ এলাকায় বিদ্যমান টিকাকেন্দ্রগুলি পর্যবেক্ষণে রাখার আহবান জানান। উল্লেখ্য, আগামী ২০ মে পর্যন্ত খুলনা মহানগরীতে হাম-রুবেলা ক্যাম্পেইন চলমান থাকবে এবং শেষ ৬ কর্মদিবস স্কুল পর্যায়ে টিকাদান ক্যাম্পেইন চলবে। খুলনায় হামের সংক্রমণ হার দেশের অন্যান্য জেলাগুলির চেয়ে কম হলেও মহানগরীতে হাম-রুবেলা টিকাদানের অগ্রগতি সন্তোষজনক। বাকি দিনগুলিতে টিকাদানের লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে সভায় জানানো হয়। কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: অহিদুল আলম ও থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: শাহজাহান। অনুষ্ঠানে মহানগরীর বিভিন্ন মক্তব, এবতেদায়ী মাদরাসা ও কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন কেসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button