স্থানীয় সংবাদ

গণরায় বর্তমান সরকার উপেক্ষা করে দেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে —মুন্সি মিজানুর রহমান

# খুলনা জেলা ১১ দলীয় ঐক্যের গণমিছিল #

খবর বিজ্ঞপ্তি ঃ জাতীয় নির্বাচন ও গণভোটের মাধ্যমে দেশের মানুষ যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্ন পূরণ হয়নি জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান বলেছেন, দেশের মানুষের গণরায় বর্তমান সরকার উপেক্ষা করে দেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে৷ জনগণের পক্ষে হওয়া আন্দোলন দমনে সরকার যে হুমকি দিচ্ছে তা ফ্যাসিবাদী ও অসাংবিধানিক আচরণ। আন্দোলন দমনে পতিত সরকারের মতো আচরণ করলে পরিণতিও তাদের মতোই হবে৷ এসময় তেল সংকট, আইন শৃংখলার অবনতি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও হাম সংক্রমণ পরিস্থিতি সামাল দিতে সরকার ব্যর্থ হয়েছে বলেও দাবি করেন তিনি। শনিবার (২ মে) বিকেলে গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং সার্বিক জনদুর্ভোগ লাঘবের দাবিতে খুলনা জেলা ১১ দলীয় ঐক্য আয়োজিত গণমিছিল পূর্ব সমাবেশে সভাপতির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
রূপসা উপজেলা জামায়াতের সেক্রেটারি ডা. হাবিবুল্লাহ ইমনের পরিচালনায় বক্তৃতা করেন খুলনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মুন্সি মইনুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য ও তেরখাদা উপজেলা চেয়ারম্যান প্রার্থী স ম এনামুল হক, বাংলাদেশ খেলাফত আন্দোলনের খুলনা জেলার প্রচার সেক্রেটারি নাজমুস সাকিব, রূপসা উপজেলা আমীর মাওলানা লাবিবুল ইসলাম, বটিয়াঘাটা উপজেলা আমীর ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা শেখ মোহাম্মদ আবু ইউসুফ, তেরখাদা উপজেলা আমীর মাওলানা শেখ হাফিজুর রহমান, রূপসা উপজেলা নায়েবে আমীর মো. রেজাউল কবীর খান, খুলনা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারি ও বটিয়াঘাটা উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. আল্ আমিন গোলদার, বটিয়াঘাটা উপজেলা নায়েবে আমীর মাওলানা আশরাফ আলী, রূপসা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. জসিম উদ্দিন, বটিয়াঘাটা উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল হাই, তেরখাদা উপজেলা জামায়াতের সেক্রেটারি নাহিদ হাসান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পশ্চিম রূপসা সভাপতি মুরসালিন আকন ও পূর্ব রূপসা সেক্রেটারি তানিমুল ইসলাম, জামায়াত নেতা মাওলানা হেকমত আলী শেখ, মোল্লা সেলিম আজাদ, মুফতি মাওলানা মহিউদ্দিন, মো. আসাদুজ্জামান, মো. নাসিম সরদার, মো. সিরাজুল ইসলাম, মো. আব্দুল কাদের, মো. আজিজুল হক, ক্বারী মাওলানা মামুনুর রশীদ, মাওলানা গোলাম রসুল, মো. আল আমিন, মো. গিয়াস উদ্দিন, হাফেজ জাহাঙ্গীর ফকির, মাওলানা মমতাজুল ইসলাম, মাওলানা ইসমাইল হোসেন প্রমুখ। বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, কর্মী, সমর্থক প্রমুখ।
গন মিছিলটি পূর্ব রূপসা বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে পূর্ব রূপসা বাজার প্রদক্ষিণ করে রূপসা রেল স্টেশনস্থ অচিনতলা মাদরাসার সামনে গিয়ে গিয়ে শেষ হয়। এ সময় তাদের হাতে ‘জুলাই সনদ বাস্তবায়ন চাই’, ‘গণভোট মানতে হবে’Ñএমন নানা দাবি সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়। নেতাকর্মীরা গণভোটের পক্ষে ও সরকারের অবস্থানের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
মুন্সি মিজানুর রহমান আরও বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না করে ক্ষমতায় থাকা সম্ভব নয়। ৭০ শতাংশ ভোটারের রায়কে অবজ্ঞা করা হচ্ছে। যখন জনগণ রাস্তায় নামবে, তখন কোথায় পালাবেন? তিনি বলেন, গত নির্বাচনে পরিকল্পিতভাবে তাদের পরাজিত করা হয়েছে। তবে দেশের স্থিতিশীলতার স্বার্থে তারা এখনো ধৈর্য ধারণ করছেন। তিনি সরকারকে সতর্ক করে বলেন, এখনই গদিচ্যুত হওয়ার দাবি করছি না, তবে ভালোভাবে দেশ পরিচালনা করতে হবে ছলচাতুরী করে নয়।#

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button