কাল কবি মহসিন হোসাইনের মৃত্যু বার্ষিকী

খবকর বিজ্ঞপ্তিঃ কবি মহসিন হোসাইন, এক অসমাপ্ত কবিতার খাতার নাম যার পাতায় পাতায় রয়েছে অব্যক্ত বেদনার অনুভূতি। সত্তরের দশকে উত্থান এই সব্যসাচী লেখক ১৯৫৪ সালের ৪ মে (বাংলা: ১৩৬১ সালের ২১শে বৈশাখ) নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়িয়া গ্রামে জন্মগ্রহণ করেন । তিনি পেশায় সাংবাদিক হলেও নেশায় ছিলেন লেখক। তিনি একাধারে কবি, গীতিকার, ছড়াকার, গল্পকার, উপন্যাসিক, প্রাবন্ধিক, ফোকলোরবিদ, গবেষক, যাত্রাপালা রচয়ীতা, যাত্রাভিনেতা, লোকসংস্কৃতি সংগ্রাহক। রেডিও ব্রডকাস্টার হিসেবে কাজ করেছেন খুলনা বেতার ও বাংলাদেশ বেতারে। ছিলেন তালিকাভুক্ত গীতিকার বাংলাদেশ বেতারের। তার রচিত গ্রন্থের সংখ্যা ১০০ এর উর্ধ্বে। বাংলা একাডেমি তার ৫টি বই প্রকাশ করেছে। তিনি ৩টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। সদস্য ছিলেন বাংলা একাডেমি, জাতীয় প্রেস ক্লাব, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাব-এডিটরস কাউন্সিল সহ বিভিন্ন সংগঠনের। সার্বভৌম এই লেখক ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। ভারতে গিয়ে ট্রেনিং নেন এবং কমপক্ষে ৩ টি সম্মুখ প্রত্যক্ষ যুদ্ধে অংশগ্রহণ করেন। আগামীকাল ৫ মে ২০২৪ (বাংলা ২২শে বৈশাখ ১৪৩১) তিনি ইন্তেকাল করেন। তাকে তার নিজ গ্রাম নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়িয়া গ্রামে নিজ ভিটায় দাফন করা হয়। সার্বভৌম কবি ও বীর মুক্তিযোদ্ধা মহসিন হোসাইনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে তাকে পরম শ্রদ্ধা ভরে স্মরণ করি। তাঁর সকল সমাপ্ত ও অসমাপ্ত কাজের মধ্য দিয়ে তিনি আমাদের কাছে চির স্মরণীয় হয়ে থাকবেন। অনন্ত লোকে উজ্জ্বল নক্ষত্র রূপে তিনি বিরাজ করবেন।



