খালিশপুর নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচন উপলক্ষে মত বিনিময় সভা

স্টাফ রিপোর্টারঃ খালিশপুর নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে বৃহস্পতিবার রাত ৮টায় সমিতির নির্বাচন উপলক্ষে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আনোয়ার হোসেন। প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আবুল কালাম জিয়া। বিশেষ অতিথি ছিলেন খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম জাবিদ হাসান, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক বিপ্লবুর রহমান কুদ্দুস। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সমিতির সাঃ সম্পাদক আল আমিন, আশরাফ হোসেন, আলমগীর সিদ্দিকী, ১১নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন, সরোয়ার মুন্সি, খলিলুর রহমান, আবুল কালাম কাজল, সেলিম আকন প্রমূখ। সভায় আগামী ৯০ দিনের মধ্যে সমিতির নির্বাচন সম্পন্নের রোডম্যাপ চূড়ান্ত করা হয়। যদিও অনেকে ৪৫ অথবা ৬০ দিনের মধ্যে নির্বাচন করার জোর দাবি জানান। একই সাথে বাজারের বকেয়া টাকা আদায়ে একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটির উপদেষ্টা করা হয় আবুল কালাম জিয়াকে। তবে সভায় হট্টোগোল হওয়ার আশংকায় পুলিশ মোতায়েন ছিল। একাধিকবার একটি চক্র সভায় হট্টোগোল করার চেষ্টা করেন। তবে ওসির স্বয়ং সভায় উপস্থিত থাকার কারণে শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে সভা শেষ হয়।



