স্থানীয় সংবাদ

লোহাগড়ায় দুর্বৃত্তদের হামলায় ট্রাকচালক গুরুতর আহত

# উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ #

লাহাগড়া (নড়াইল) প্রতিনিধি ঃ নড়াইলের লোহাগড়া উপজেলা উপজেলার কাশিপুর ইউনিয়নের ধোপাদহ সুইজগেট এলাকায় দুর্বৃত্তদের হামলায় রহিম সিকদার (৩৫) নামে এক ট্রাকচালক গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নেওয়া হলে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে। অনুসন্ধানী সুত্রে প্রকাশ আহত রহিম সিকদার উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই গ্রামের আবু সাঈদ সিকদারের ছেলে। বর্তমানে সে লোহাগড়ার পোদ্দার পাড়ার বাসীন্দা। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে রহিম সিকদারের ছেলে সোয়াইবকে (১২) ধোপাদহ এলাকার শাহজাহান শেখের ছেলে আজিম শেখ মারধর করে। পরে বিষয়টি ছেলে তার বাবাকে জানালে রাত ৮টার দিকে রহিম সিকদার ছেলে ও কয়েকজনকে সঙ্গে নিয়ে সুইজগেট এলাকায় যান। এ সময় পূর্ব থেকে ওত পেতে থাকা আজিমের নেতৃত্বে একদল দুর্বৃত্ত রহিম সিকদারের ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
চিকিৎসকরা জানান, তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ বিষয়ে লোহাগড়া থানার (ওসি) মো. আব্দুর রহমান জানান, দুর্বৃত্তরা যেই হোক ঘটনায় সম্পৃক্তদের শনাক্ত করে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button