আতিয়ার পারভেজকে এমইউজে নেতৃবৃন্দের অভিনন্দন

# সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য মনোনীত হওয়ায় #
খবর বিজ্ঞপ্তি ঃ মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার পারভেজকে বর্তমান সরকার খুলনা জেলা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য নির্বাচিত করায় এম ইউজে নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। শুভেচ্ছা জানিয়ে বিবৃতিটা তারা হলেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, কোষাধাক্ষ এ এইচ এম শামীমুজ্জামান সহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ। অনুরূপ বিবৃতি প্রদান করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব আবু তৈয়ব, ডক্টর মো: জাকির হোসেন, সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম। বিবৃতিতে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন এম ইউজের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার পারভেজ সাংবাদিকদের কল্যাণে ইতিপূর্বে কাজ করেছেন। তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। সত্যিকারের সাংবাদিকরা কল্যাণ ট্রাস্টের সুযোগ সুবিধা যথাযথভাবে এবার পাবেন। একই সাথে তাকে মনোনীত করায় বর্তমান সরকারকে অভিনন্দন জানিয়েছেন নেতৃবৃন্দ।

