নগরীর ডাকবাংলা চত্বরসহ বিভিন্ন পয়েন্ট সৌন্দর্য বর্ধন ও যানজট মুক্ত করণের লক্ষে আলোচনা সভা

স্টাফ রিপোর্টারঃ নগরীর ডাকবাংলা চত্বরসহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট সৌন্দর্য বর্ধন ও যানজট মুক্ত করণের লক্ষে শনিবার সন্ধ্যায় দৈনিক প্রবাহ সম্পাদক আশরাফ উল হকের অফিস কক্ষে নাগরিক নেতৃবৃন্দের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রবাহের সম্পাদক মোঃ আশরাফ উল হক। বক্তৃতা করেন পরিবেশ সুরক্ষা মঞ্চ খুলনার সভাপতি এড. কুদরত ই খুদা, জাসদ নেতা খালিদ হোসেন, আমরা বৃহত্তর খুলনাবাসীর নেতা সরদার আবু তাহের, আইআরভির সমন্বয়কারী জাবেদ খালিদ জয়, সুজন মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান সুমন প্রমূখ। সভায় নগরীর গুরুত্বপূর্ণ মোড় ডাকবাংলা চত্বরসহ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট সৌন্দর্যবর্ধন ও যানজট মুক্ত করা নিয়ে আলোচনা হয়।
উল্লেখ্য, সাবেক মেয়র বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান মনি ক্ষমতায় থাকাকালিন ডাকবাংলা চত্বরকে স্বাধীনতা চত্বর করার সিদ্ধান্ত হয়। এ চত্বরকে ঘিরে একটি ক্রাইম জোন গড়ে উঠেছে। যা সাবেক মেয়র তালুকদার আঃ খালেক আসার পর বন্ধ করে দেয়া হয়।


