সাংবাদিক তানজিরের বড় ভাইয়ের ইন্তেকালে এমইউজে ও বিএফইউজের শোক

খবর বিজ্ঞপ্তি ঃ নাগরিক টিভির খুলনা প্রতিনিধি ও খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক হাসানুর রহমান তানজিরের বড় ভাই মোঃ মিজানুর রহমান (৪৮) ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনা ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন-এমইউজে খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলাম, সহ-সভাপতি মো. নূরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূর, কোষাধ্যক্ষ মো. রকিবুল ইসলাম মতি, নির্বাহী সদস্য মো. এরশাদ আলী ও কে এম জিয়াউস সাদাত। অনুরূপ বিবৃতি দিয়েছেন বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, সাবেক সহ-সভাপতি ড. মো. জাকির হোসেন, সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম ও এইচ এম আলাউদ্দিন। উল্লেখ্য, রোববার (১৭ মে) ভোর রাত সোয়া ৩টার দিকে নাগরিক টিভির খুলনা প্রতিনিধি হাসানুর রহমান তানজিরের বড় ভাই মো. মিজানুর রহমান (৪৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি পিতা, মাতা, স্ত্রী, এক পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাদ যোহর খালিশপুর বাইতুন নূর জামে মসজিদ প্রাঙ্গনে মরহুেমর নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে গোয়ালখালী কবরস্থানে তার দাফন করা হয়।



