স্থানীয় সংবাদ

যশোরে পুলিশ লাইন কদমতলার একটি ছাত্রাবাস থেকে এক ব্যক্তি মরদেহ উদ্ধার

যশোর ব্যুরো ঃ শহরের পুলিশ লাইন কদমতলা এলাকার একটি ছাত্রাবাস থেকে ইব্রাহিম খলিল রিপন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কোতয়ালি থানা পুলিশ শনিবার ১৬ মে বিকালে খবর পেয়ে মশিউর রহমান সড়কের কদমতলা মোড়ে অবস্থিত স্বপ্ন বিলাস নামের একটি ছাত্রাবাস থেকে মরদেহটি উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। নিহত ইব্রাহিম খলিল রিপন চট্টগ্রাম জেলার পাহারতলী উপজেলার মৌসুমি আবাসিক এলাকার শফিউল্লাহর ছেলে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, রিপন প্রায় ৭ থেকে ৮ বছর আগে চট্টগ্রামের স্থায়ী বাসা ছেড়ে যশোরে চলে আসে। এরপর থেকে পরিবারের সাথে তার কোন যোগাযোগ ছিল না। সে যশোরের বিভিন্ন সরকারি দপ্তরে চাকুরি করেন বলে পরিচয় দিতেন। গত ১ বছর ধরে শহরের পুরাতন কসবা কাজীপাড়া কদমতলার মোড়ে স্বপ্ন বিলান নামে ছাত্রাবাস মেস এর একটি সিঙ্গেল রুম ভাড়া নিয়ে বসবাস করছিলের সে।
স্থানীয় লোকজন ও পুলিশের ধারনা শারীরিক অসুস্থ্যতার কারনে ঘুমন্ত অবস্থায় তিনি স্ট্রোকে গত দুই তিনদিন আগে নিস্তেজ হয়ে গেছেন। শনিবার ওই কক্ষ থেকে হঠাৎ দুর্গন্ধ বের হলে স্থানীয়রা জানালা খুলে রিপনের মরদেহ দেখতে পান। পরে পুলিশে খবর দিলে কোতয়ালি থানা পুলিশের একটি টিম ওই বাড়িতে যেয়ে ইব্রাহিম খলিল রিপনের মরদেহ উদ্ধার করে। রোববার লাশের ময়না তদন্ত সম্পন্ন করার ব্যবস্থা গ্রহন করা হয় বলে পুলিশ জানিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button