স্থানীয় সংবাদ

যশোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিস্ত্রির মৃত্যু

যশোর ব্যুরো ঃ যশোর শহরের কাজিপাড়া মানিকতলা এলাকায় কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মিস্ত্রির মৃত্যু হয়েছে। রোববার ১৭ মে সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত মহিন (২৮) সদর উপজেলার আরবপুর ইউনিয়নের বালিয়া ভেকুটিয়া গ্রামের তবিবরের ছেলে এবং পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি।
স্থানীয় সূত্রে জানা গেছে, মহিন কাজিপাড়া মানিকতলা এলাকায় তপনের বাড়িতে কাজ করছিলেন। সন্ধ্যা ঘনিয়ে আসায় রাত ৭টার দিকে তিনি বিদ্যুতের বাল্ব লাগাতে যান। এসময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।
পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় যশোর কোতোয়ালি মডেল থানা একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানিয়েছেন ডিউটি অফিসার।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button