শিক্ষা বৈষম্য দূর না হলে প্রকৃত উন্নয়ন সম্ভব নয় ঃ জাহাঙ্গীর হেলাল এমপি

# বি.কে. স্কুলে সংবর্ধনা ও মতবিনিময় #
স্টাফ রিপোর্টার ঃ খুলনা-২ আসনের সংসদ সদস্য এ্যাড. শেখ জাহাঙ্গীর হুসাইন হেলালকে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় নগরীর ২৩ নং ওয়ার্ডের বি.কে. স্কুল প্রাঙ্গণে জামায়াতে ইসলামীর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর সদর থানা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও ২৩ নং ওয়ার্ড আমির হুমায়ুন কবির। অনুষ্ঠান পরিচালনা করেন ওয়ার্ড সেক্রেটারি সাব্বির তরফদার। এসময় উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক শেখ আব্দুল আহাদ, সহকারি শিক্ষক মোঃ আব্দুল কালাম, চন্দনা রানী দাশ, বিশ্বনাথ মন্ডল, মোঃ তানভীর হোসেন, গৌতম রায়, কানিজ ফাতেমা কেয়া, যুক্তিবেশ মন্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আল মদিনা ইউনিট সভাপতি নওশের ভাই ও সেক্রেটারি রেজাউর রহমান গালিব, বড় মির্জাপুর ইউনিট সভাপতি মমতাজ উদ্দিন ও সেক্রেটারি সেলিম উদ্দিন, আল হেরা ইউনিট সভাপতি সাহাল বিন মতিন ও সেক্রেটারি মোল্লা নাসিম, স্যার ইকবাল রোড ইউনিট সভাপতি শহিদুল ইসলাম ও সেক্রেটারি লাভলু, শামসুর রহমান রোড ইউনিট সভাপতি রবিউল ইসলাম ও সেক্রেটারি জাকির, রয়েল মোড় ইউনিট সভাপতি আ: হাকিম ও সেক্রেটারি আব্দুল খালেক, সেন্ট যোসেফ ইউনিট সভাপতি কামালউদ্দিন ও সেক্রেটারি বাতেন, পিটিআই ইউনিট সভাপতি আব্দুল্লাহ আল মামুন ও সেক্রেটারি হাফিজুর রহমান, জলিল টাওয়ার ইউনিট সভাপতি শাজাহান ও সেক্রেটারি ফয়সাল রনি, ডাকবাংলা ইউনিট সভাপতি কাজী ইউনুস ও সেক্রেটারি মো: লিটন, বায়তুল আমান ইউনিট সভাপতি গাজী মঈনুদ্দিন ও সেক্রেটারি শহিদুল ইসলাম, ছোট মির্জাপুর ইউনিট সভাপতি ফারুক ও সেক্রেটারি মামুন এবং ফুলমার্কেট ইউনিট সভাপতি কামরুজ্জামান শামীম ও সেক্রেটারি আ: রাজ্জাকসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
আয়োজকরা জানান, এই মতবিনিময় সভায় এলাকার শিক্ষা, উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করা হয়। একইসঙ্গে স্থানীয় সমস্যা ও সম্ভাবনা নিয়ে সংসদ সদস্যের সঙ্গে সরাসরি মতামত তুলে ধরার সুযোগ পান অংশগ্রহণকারীরা। মতবিনিময় সভায় সংসদ সদস্য এ্যাড. শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল বলেন, “শিক্ষা জাতির মেরুদ-। শিক্ষা ব্যবস্থায় যে বৈষম্য রয়েছে তা দূরীকরণে সরকার ও জনপ্রতিনিধিরা কাজ করছে। শহর ও গ্রামের শিক্ষার্থীদের মধ্যে সুযোগ-সুবিধার যে ব্যবধান রয়েছে, তা কমিয়ে আনতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মান উন্নয়ন এবং প্রয়োজনীয় অবকাঠামো সম্প্রসারণ জরুরি।” তিনি আরও বলেন, “খুলনা-২ আসনের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিত করা হবে। দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরা যেন ঝরে না পড়ে, তাদের পাশে থেকে সহায়তা করা হবে। শিক্ষা বৈষম্য দূর না হলে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।” এমপি হেলাল বলেন, “এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষক সংকট, অবকাঠামো সমস্যা এবং আধুনিক শিক্ষার সুযোগ নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে দ্রুত উদ্যোগ গ্রহণ করা হবে। আমি চাই প্রতিটি শিশু সমান সুযোগে পড়াশোনা করুক এবং ভবিষ্যতে দেশ গঠনে ভূমিকা রাখুক।” তিনি এলাকাবাসীর সহযোগিতা কামনা করে বলেন, “আপনারা ঐক্যবদ্ধ থাকলে খুলনা-২ আসনকে একটি উন্নত, শিক্ষাবান্ধব ও আধুনিক জনপদ হিসেবে গড়ে তোলা সম্ভব।



