স্থানীয় সংবাদ

গণসংহতি আন্দোলন খুলনা মহানগর কমিটি গঠন

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনায় গণসংহতি আন্দোলন খুলনা শাখার উদ্যোগে সংগঠন কার্যালয়ে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির যুগ্ম আহবায়ক টিপু সুলতান। সভায় প্রধান আলোচক ছিলেন গণসংহতি আন্দোলনের ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারী বীর মুক্তিযোদ্ধা দেওয়ান আব্দুর রশিদ নীলু।আরও বক্তব্য রাখেন নবগঠিত মহানগর কমিটির আহবায়ক আসিফ চৌধুরী, সদস্য সচিব শামীম শাহজাহান, যুগ্ম আহবায়ক কাইউম শরীফ জনি, যুগ্ম সদস্য সচিব নাসিমা আক্তার, সাতক্ষীরা সংগঠক মামুনুর রহমান, সংগঠক আলফাত হোসেন, সদস্য মুনতাসীর রহমান, তাজরীন মনির তাইন, আজিজুর রহমান প্রমুখ। সভায় প্রধান আলোচক বলেন, জাতীয় পুনর্গঠন ও জনগণের গনতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াইয়ে গণসংহতি আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। শ্রমজীবী মানুষের অধিকার এবং স্থানীয় জনগণের সমস্যা নিয়ে কাজ করার জন্য তিনি নগর নেতাদের আহ্বান জানান। তিনি আরও বলেন, জনগণের অংশগ্রহণমূলক রাজনীতি গড়ে তুলতে সংগঠনকে আরও শক্তিশালী করা প্রয়োজন। তিনি খুলনা নগরজুড়ে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ, তরুণদের সম্পৃক্ততা বৃদ্ধি এবং গণমানুষের অধিকারের দাবিতে ধারাবাহিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। সভা শেষে সর্বসম্মতিক্রমে আসিফ ইকবাল চৌধুরী কে আহবায়ক এবং শামীম শাহজাহান কে সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট নগর কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ গণমানুষের অধিকার আদায় ও সকল প্রকার বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম এবং একটি মানবিক, গণতান্ত্রিক ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।নেতৃবৃন্দ আরও বলেন, খুলনার নাগরিক সমস্যা, জলাবদ্ধতা, পরিবেশ বিপর্যয়, শ্রমিক সংকট ও সুন্দরবন রক্ষার প্রশ্নে গণসংহতি আন্দোলন জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করবে। সভায় উপস্থিত নেতাকর্মীরা নতুন কমিটিকে অভিনন্দন জানান এবং সংগঠনের রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button