স্থানীয় সংবাদ

সাংবাদিকদের কল্যাণে ঐক্যবদ্ধ হওয়ার আহবান

# আতিয়ার পারভেজকে সংবর্ধনা সভায় বক্তারা #

খবর বিজ্ঞপ্তি ঃ মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার পারভেজ বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের খুলনা জেলা কমিটির সদস্য মনোনীত হওয়ায় এমইউজের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ১৮ মে সোমবার দুপুর ১২টায় খুলনা প্রেসক্লাবস্থ’ মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। সংবর্ধনা সভায় বক্তারা বলেন, প্রকৃত সাংবাদিকদের কল্যাণে মেট্রেপলিটন সাংবাদিক ইউনিয়ন, খুলনার বর্তমান কমিটি কাজ করে যাচ্ছে। সাংবাদিকদের পেশাগত মান ও দক্ষতা উন্নয়নে আমরা বদ্ধ পরিকর। সভায় সাংবাদিকদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানানো হয়। সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আবু তৈয়ব। সঞ্চালনা করেন ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক প্রবর্তন সম্পাদক মোস্তফা সরোয়ার, বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম। বক্তৃতা করেন সংবর্ধিত অতিথি মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ও খুলনা জেলা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য আতিয়ার পারভেজ। অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ আবু হাসান, খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাজী মোতাহার রহমান বাবু, খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, এম ইউজের কোষাধক্ষ্য এ এইচ এম শামীমুজ্জামান, খুলনা প্রেসক্লাবের সহ-সভাপতি সোহরাব হোসেন, প্রেসক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) সহ-সভাপতি কাজী শামিম আহমেদ, খুলনা প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক বেলাল হোসেন সজল, দৈনিক খুলনা প্রতিদিনের সম্পাদক সোহাগ দেওয়ান, এমইউজের সিনিয়র সদস্য সাইফুল ইসলাম বাবলু, দৈনিক জন্মভূমির বার্তা সম্পাদক ইয়াসির আরাফাত রুমি, খুলনা প্রেসক্লাবে নির্বাহী সদস্য মোঃ আনিস উদ্দিন, এমইউজে সদস্য ফকির শহিদুল ইসলাম, মোঃ খাইরুল ইসলাম, রাজু আহমেদ, নুরুল আমিন নুর, সৈয়দ হুমায়ুন কবীর রানা, উপস্থিত ছিলেন আরিফ বিল্লাহ, রামিম চৌধুরী, রাজু হাওলাদার, মোঃ তানজিম, অনিক ইসলাম, সাংবাদিক শামীম আশরাফ শেলী, দিলীপ বর্মন, মাসুদ আল হাসান, মেহেদী মাসুদ খান, রিতা রানী, শেখ জাহিদুল ইসলাম, মোঃ শহিদুল, মোঃ জুয়েল, প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের খুলনা জেলা কমিটির সদস্য মনোনীত হওয়ায় মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার পারভেজকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button