স্থানীয় সংবাদ

কয়রায় সাংবাদিক হালিমের বাড়িতে হামলার নিন্দা জানিয়েছেন এমইউজে নেতৃবৃন্দ

খবর বিজ্ঞপ্তি ঃ ঢাকা সাংবাদিক ইউনিয়ন সদস্য সাংবাদিক আব্দুল হালিমের কয়রার বাড়িতে দফায় দফায় হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার নেতৃবৃন্দ। এক বিবৃতিতে নেতৃবৃন্দ হামলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য জোর দাবি জানান। একই সাথে সাংবাদিক হালিমের পরিবারের নিরাপত্তা প্রদানের ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন। বিবৃতিদাতারা হলেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার পারভেজ, সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, কোষাধ্যক্ষ এ এইচ এম শামিমুজ্জামানসহ নেতৃবৃন্দ। অনুরুপ বিজ্ঞপ্তি দিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব আবু তৈয়ব, ডঃ মোঃ জাকির হোসেন। সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button