স্থানীয় সংবাদ

বাগেরহাটের রাস্তায় নসিমন চাপায় প্রাণ গেল সৌদি প্রবাসীর

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের শরণখোলা উপজেলার রাস্তায় বে-পরোয়া চালানো নিজের নসিমনের চাপায় প্রান হারিয়েছেন মো. সুজন মোল্লা (৪০) নামের একজন সৌদি প্রবাসী। বৃহস্পতিবার সকালে উপজেলার ছুটুখার বাজার সংলগ্ন সেতু এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুজন মোল্লা উপজেলার উত্তর রাজাপুর এলাকার হানিফ মোল্লার ছেলে। তিনি দীর্ঘদিন সৌদি আরবে কর্মরত ছিলেন। গত তিন মাস আগে দেশে ফিরে এসে গাছের ব্যবসা শুরু করেন বলে স্থানীয়রা জানান। প্রর্ত্যক্ষদর্শীরা বলেন বৃহস্পতিবার সকালে গাছ বিক্রি শেষে সুজন নসিমন যোগে বাড়ি ফিরছিলেন। পথে ছুটুখার বাজার সংলগ্ন কালভার্ট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নসিমনের চাপায় গুরুতর আহত হন এবং স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়। শরনখোলা থানার ওসি শামিনুল হক নসিমন উল্টে নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, পরবর্ত্তি আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। সুজন মোল্লা পিতা-মাতা, স্ত্রী ও একটি মেয়ে সন্তান রেখে গেছেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button