স্থানীয় সংবাদ

যশোর সীমান্তে ৩১ লাখ টাকার চোরাচালানি পণ্য ও মাদক জব্দ

যশোর ব্যুরো ঃ যশোর সীমান্ত এলাকায় বিজিবি’র আলাদা অভিযানে প্রায় ৩১ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৫ জুন) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, যশোর ব্যাটালিয়নের বিশেষ টহলদল, মাসিলা ও বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্টের সদস্যরা সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে ভারতীয় ৭৮ বোতল উইনসেরেক্স কফ সিরাপ, ১৫১টি শাড়ি, একটি থ্রি-পিস, তিনটি কম্বল, ১০১ প্যাকেট ফুসকা, ১০ কেজি কিসমিস, তিন কেজি জিরা, ৯৬টি ইনজেকশন, ১৩২টি বিভিন্ন খাদ্যসামগ্রী, ১৩ প্যাকেট সন পাপড়ি, ১ হাজার ১৯৫টি বিভিন্ন ধরনের চকলেট এবং ১ হাজার ৫৯১টি ভারতীয় কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। বিজিবি জানায়, জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৩১ লাখ ৭৪ হাজার ৯৬০ টাকা। যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button