স্থানীয় সংবাদ

খুলনায় সাউথইস্ট ব্যাংকের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

# বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে #

স্টাফ রিপোর্টার ঃ খুলনা সিটি কর্পোরেশন প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা এবং প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় সাউথইস্ট ব্যাংক পিএলসির এ যুগান্তকারী পদক্ষেপ প্রশংসনীয়। তিনি আরো বলেন,পরিবেশের সুরক্ষায় কর্পোরেট খাতের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অত্যন্ত ইতিবাচক। সাউথইস্ট ব্যাংকের এই চারা বিতরণ কর্মসূচি খুলনা অঞ্চলকে আরো সবুজ ও বাসযোগ্য করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শনিবার বেলা ১১টায় সিটি কর্পোরেশন ভবনে এ বিশেষ বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এ সময় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ,ঔষধি,ভেষজ উদ্ভিদের চারা বিতরণ করা হয়। এ সময় সাউথইস্ট ব্যাংকের বিভিন্ন শাখা প্রধান,ব্যবস্থাপক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকগণ,সামাজিক সংগঠন, এনজিও প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button