স্থানীয় সংবাদ

শ্রমিক কল্যাণ ফেডারেশন খানজাহান আলী থানা এর আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খানজাহান আলী থানা এর আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান গতকাল সন্ধ্যায় শিরোমণি বাজার জামায়াতে ইসলামী খানজাহান আলী থানা শাখার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খানজাহান আলী থানা সভাপতি হাফেজ মাওলানা আঃ সাত্তার এর সভাপতিত্বে , ফেডারেশন খানজাহান আলী থানা সেক্রেটারি মোঃ নুরুল ইসলাম গাজীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা অঞ্চল সহকারী গোলাম রসূল খান । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামি খুলনা জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, জামায়াতে ইসলাম খানজাহান আলী থানা আমির ডাঃ সৈয়দ হাসান মাহমুদ টিটো, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা জেলা অর্থ সম্পাদক মাস্টার রায়হানুল হক, আটরা গিলাতলা ইউপি সদস্য হাফেজ গোলাম মোস্তফা প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button