স্থানীয় সংবাদ
যশোরের চৌগাছায় যুবলীগ ও ছাত্রলীগ নেতা আটক

যশোর ব্যুরো ঃ যশোরের চৌগাছা উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আজাদ রহমান খান এবং পৌর ছাত্রলীগ নেতা সৌরভ রহমান বিপুলকে আটক করেছে পুলিশ। শনিবার ৬ জুন রাতে চৌগাছা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছে স্থানীয় থানা পুলিশ। এ বিষয়ে চৌগাছা থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ বলেন,আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার নেওয়ার প্রক্রিয়া চলছে।



