স্থানীয় সংবাদ

খানজাহান আলী থানায় ৪ মাদক কারবারি ও সেবনকারী গ্রেফতার

স্টাফ রিপোর্টার ঃ খানজাহান আলী থানা পুলিশের সাঁড়াশি মাদক বিরোধী অভিযানে ৪ মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে গ্রেফতার করা হয়েছে গতকাল সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরাসরি নেতৃত্ব ও দিকনির্দেশনায় এই সফল অভিযান পরিচালিত হয়। থানা পুলিশ সূত্রে জানা গেছে, ওসির নেতৃত্বে গঠিত পুলিশের একটি বিশেষ টিম দিনভর থানা এলাকার বিভিন্ন মাদক স্পটে অভিযান চালায়। অভিযানে মাদক কেনাবেচা ও সেবনের হাতেনাতে ৪ জনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। গিলাতলা দক্ষিনপাড়ার সাইদুল শেখ এর পুত্র সাব্বির হাসান (১৯) তার কাছ থেকে ৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। খানাবাড়ি ফুলবাড়িগেট এলাকার হালিম মিয়ার পুত্র রাজু মিয়া (২৬) শিরোমনি এলাকার মাসুম শেখ (২৬) ্এদের নিকট থেকে গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া শিরোমনি মোল্লাবাড়ি এলাকার মানিক হাওলাদার এর পুত্র ইমদাদুল হাওলাদার (৩০) কে গাঁজা সেবনরত অবস্থায় গ্রেফতার করা হয়। খানজাহান আলী থানার ওসি আবুল বাশার জানান, থানা এলাকাকে শতভাগ মাদকমুক্ত করতে এই বিশেষ অভিযান চালানো হয়েছে। আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে এই জিরো টলারেন্স নীতি এবং ঝটিকা অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button