স্থানীয় সংবাদ

ট্রাক শ্রমিক ইউনিয়নের ২ নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের দুই নেতার ওপর হামলা ও বাসভবনে ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ এবং মানববন্ধন করেছে খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়ন এবং জাতীয়তাবাদি শ্রমিকদল খালিশপুর আঞ্চলিক কমিটি। খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের সংগঠন বিরোধী কর্ম কান্ডর সাথে জড়িত কয়েকজন সদস্যর অপকর্মে বাঁধা দেয়ায় ট্রাক শ্রমিক ইউনিয়নের সহ সম্পাদক দুলাল শেখ এবং বয়রা জংশন শাখার সম্পাদক আঃ হালিমের ওপর হামলা ও তাদের বাসভবন ভাংচুরের প্রতিবাদে রবিবার (৭ জুন) সকাল সারে ১০ টায় বৈকালী মোড়ে এই প্রতিবাদ ও মানববন্ধন কর্মসুচি পালন করেন দুই সংগঠনের নেতা কর্মীরা। সম্প্রতি এ ঘটনার বিষয়ে খালিশপুর থানায় অভিযোগ করলেও পুলিশ দৃশ্যমান কোন ভুমিকা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন সংগঠনের নেতারা। আগামী ২৪ ঘন্টার মধ্যে মামলা গ্রহন করে অভিযুক্তদের গ্রেফতার না করা হলে কঠোর কর্মসুচি দেবেন বলে হুশিয়ারি প্রদান করেন শ্রমিক নেতারা। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন জাতীয়তাবাদী শ্রমিকদল খালিশপুর আঞ্চলিক কমিটির আহাবায়ক আবু দাউদ দ্বীন মোহাম্মদ। এছাড়া ও মানববন্ধনে উপস্থিত থেকে বক্তৃতা করেন খুলনা বিভাগীয় খাদ্য পরিবহন সড়ক পথ কর্মচারী ইউনিয়ন এর সাধারন সম্পাদক সৈয়দ হুমায়ুন কবির, মোঃ দুলাল শেখ, মোঃ হালিম, ১৪নং ওর্য়াড বিএনপির সভাপতি, মোঃ হায়দার তরফদার, সাধারন সম্পাদক মোঃ নূরুল ইসলাম, ৯নং ওর্য়াড বিএনপির সভাপতি মোঃ শামীম কাজী, সাধারন সম্পাদক, মোঃ গোলাম মোস্তফা ভূট্র, সাংগঠনিক সম্পাদক মোঃ হালিম, মোঃ মিজানুর রহমান, খালিশপুর আঞ্চলিক শ্রমিকদলের যুগ্ম আহবায়ক দয় যথাক্রমে৷ মোঃ মোকসেদুল আলম, মোঃ রাজজাক তালুকদার, মোকলেছুর রহমান, মোঃ সোবাহান ব্যাপারী, মোঃ নূরুজজামান খোকন, খালিশপুর থানা মহিলা দলের আহবায়িকা মোসাঃ সাহানা সরোয়ার, ১৪নং ওর্য়াড মহিলা দলের আহবায়িকা মোসাঃ রুনু বেগম, ৭নং ওর্যাড শ্রমিকদলের সদস্য সচিব মোঃ সিরাজ, ৮নং ওর্য়াড শ্রমিকদলের আহবায়ক মোঃ সাইদুল ইসলাম, সদস্য সচিব মোঃ সেলিম, ৯নং ওর্যাড শ্রমিকদলের মোঃ জাহাঙ্গীর হোসেন, ১০নং ওর্য়াড শ্রমিকদলের আহবায়ক মোঃ একলাছ, ১১নং ওর্য়াড শ্রমিকদলের আহবায়ক মোঃ নূর আলম, ১৩নং ওর্য়াড শ্রমিকদলের আহবায়ক মোঃ কালাম, সদস্য সচিব মোঃ শাহীন শিকদার, ১৫নং ওর্য়াড শ্রমিকদলের আহবায়ক মোঃ জাহাঙ্গীর ফারাজী, রিক্সা ভ্যান শ্রমিক দলের খালিশপুর থানার সভাপতি মোঃ আঃ মালেক, সাধারণ সম্পাদক মোঃ মনিরুজজামান, হার্ডবোর্ড খেয়া ঘাট শ্রমিক দলের সাধারন সম্পাদক মোঃ কালাম, সিএনজি থ্রী হুইলার শ্রমিক দলের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ কামাল, মোঃ মামুন হোসেন, ভারপ্রাপ্ত সভাপতি ট্রাক শ্রমিক ইউনিয়ন বৈকালী শাখা, মোঃ আবুল হোসেন কার্য্যকরী সভাপতি ট্রাক শ্রমিক ইউনিয়ন বৈকালী শাখা, মোঃ সরোয়ার গাজী সাবেক সহ সম্পাদক বৈকালী শাখা, মোঃ আল আমিন কোষাধ্যক্ষ বৈকালী শাখা, শেখ বাকী বিল্লাহ ক্রীড়া সম্পাদক বৈকালী শাখা, শেখ আবু দাউদ সদস্য বৈকালী শাখা প্রমুখ।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button