স্থানীয় সংবাদ

কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার বন্ধের আহ্বান ইমাম পরিষদের

খবর বিজ্ঞপ্তি ঃ সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত কিছু বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে কওমি মাদরাসা, আলেম-উলামা ও দ্বীনি শিক্ষাব্যবস্থার বিরুদ্ধে যে অপপ্রচার ও নেতিবাচক প্রচারণা চালানো হচ্ছে, খুলনা জেলা ইমাম পরিষদ গভীর উদ্বেগ প্রকাশ করছে। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, কোনো ব্যক্তি অপরাধে জড়িত থাকলে তার নিরপেক্ষ তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে। অপরাধীর বিচার হওয়া উচিত এ ব্যাপারে কোনো দ্বিমত নেই। তবে বিচ্ছিন্ন কোনো ঘটনাকে অজুহাত হিসেবে ব্যবহার করে সমগ্র কওমি মাদরাসা শিক্ষা ব্যবস্থা, লক্ষাধিক শিক্ষার্থী এবং আলেম-উলামাকে প্রশ্নবিদ্ধ করা ন্যায়বিচার ও বস্তুনিষ্ঠতার পরিপন্থী। নেতৃবৃন্দ আরও বলেন, কওমি মাদরাসা দীর্ঘদিন ধরে কুরআন-সুন্নাহভিত্তিক শিক্ষা, নৈতিক চরিত্র গঠন এবং সমাজে ধর্মীয় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। অতীতে বিভিন্ন সময়ে নানা অপবাদ দিয়ে কওমি মাদরাসাকে বিতর্কিত করার অপচেষ্টা চালানো হয়েছে। বর্তমানেও একই ধরনের অপপ্রচার লক্ষ্য করা যাচ্ছে। খুলনা জেলা ইমাম পরিষদ দেশের গণমাধ্যম, সচেতন নাগরিক ও সংশ্লিষ্ট সকল মহলের প্রতি আহ্বান জানায়, যেন তথ্য-প্রমাণ ও ন্যায়বিচারের ভিত্তিতে অবস্থান গ্রহণ করা হয় এবং কোনো ধরনের বিদ্বেষমূলক প্রচারণা বা ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানকে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টায় অংশগ্রহণ না করা হয়। বিবৃতিদাতারা বলেন, অপরাধীর বিচার হোক, তবে কওমি মাদরাসা ও দ্বীনি শিক্ষাব্যবস্থার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার বন্ধ করতে হবে। বিবৃতিদাতারা হলেন, সাধারণ সম্পাদক মাওলানা গোলাম কিবরিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা অধ্যক্ষ এ.এফ.এম. নাজমুস সউদ, প্রচার সম্পাদক মোল্লা মেরাজুল হক, অর্থ সম্পাদক কারী হাবিবুল্লাহ বেলালী, মাওলানা জাহিদুল ইসলাম, মাওলানা জাহিদুল হক, মাওলানা নূর শাহিদ জালালী।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button