স্থানীয় সংবাদ

লবণচরায় ১১ বোতল মদ, ৪০ পিচ ইয়াবাসহ খালিশপুরের আ’লীগ নেতা মিরাজ গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ খুলনার লবণচরা থানা পুলিশের একটি চৌকস টিম এসআই(নিঃ)/ মোঃ আশরাফুল আলমের নেতৃত্বে লবণচরা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার সংক্রান্তে বিশেষ অভিযান ডিউটি করাকালে গত ২৯ জুন বিকেল পৌনে ৪টার সময় লবণচরা থানাধীন বুখারিয়া পাড়া সাকিনস্থ জনৈক ফিরোজের চায়ের দোকানের সামনে ঢাকা-খুলনা মহাসড়কের উপর হতে আ’ লীগ নেতা হাফিজুর রহমান মিরাজকে (৫৫) গ্রেফতার করেছে। তার কাছ থেকে ১১ বোতল মদ এবং ৪০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তিনি খালিশপুর, হাউজিং নিউ কলোনী এন এফ ১৭৩ নং বাসার বাসিন্দা-মৃত ইয়ার আলীর ছেলে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের এসআই আশরাফুল ইসলাম বাদী হয়ে লবণচরা থানায় মামলা দায়ের করেছেন। মামলাটি তদন্ত করছেন এসআই জামাল হোসেন। লবণচরা থানার রেকর্ড পত্র এবং সিডিএমএস পর্যালোচনা করে আসামী হাফিজুর রহমান মিরাজের বিরুদ্ধে নি¤œ বর্ণিত মামলা আছে বলে জানা যায়। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার এফআইআর নং-২/৩৫৫, জিআর নং-৩৫৫/১৯, তারিখ-০১ জুন, ধারা- ৪২০/৪৬৮/৪৬৭/৪৭১/৩৪ পেনাল কোড-১৮৬০। খালিশপুর থানার এফআইআর নং-২৪, জি আর নং-১৪২২, তারিখ-২৪ অক্টোবর, ২০০৯, ধারা- ৩২৩/৩২৫/৩০৭/৩৭৯/১০৯ পেনাল কোড-১৮৬০। লবণচরা থানার ওসি মোশাররফ হোসেন এ তথ্য জানান। তিনি জানান, গ্রেফতারকৃত মিরাজ ঢাকা থেকে এ মাদকের চালান খুলনায় নিয়ে আসে। গ্রেফতারের পর তিনি পুলিশের সাথেও অশোভন আচরন করেন ও ক্ষমতার অপব্যবহারের চেষ্টা করেন। তবে এ মাদকের চালানের ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদের জন্য শিগগিরই রিমান্ডের জন্য আবেদন করা হবে বলে ওসি জানান। স্থানীয় সূত্রগুলো জানায়, আ’লীগ নেতা মিরাজ ফ্যাসিস্ট প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের ঘনিষ্ঠজন ছিলেন। এ সুবাধে তিনি আ’লীগের সময় সকল অনিয়মকে নিয়মে পরিণত করেন। ক্ষমতার অপব্যবহার করে খালিশপুর শিশু পার্ক দখল করে রাখেন দীর্ঘ দিন। পরে ৫ আগস্টের পর ওই অবৈধ দখলদার উচ্ছেদ করে খুলনা সিটি কর্পোরেশন। এমনকি ক্ষমতার অপব্যবহার করে ওএমএস ডিলারশীপ নেন। তিনি বেশীরভাগ সময় জনতার মাঝে চাউল বিতরণ না করে কালোবাজারে বিক্রি করতেন। শোক দিবসসহ আ’লীগের বিভিন্ন দিবসে গরীবের চাউল দিয়ে চলতো কাঙ্গালী ভোজের আয়োজন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button