তালায় বাসচাপায় স্কুলশিক্ষার্থী নিহত : বাবা আহত

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি ঃ সাতক্ষীরার তালা উপজেলায় বাসচাপায় কুশল রায় সরদার (১৩) নামে এক স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার বাবা কানাই লাল সরদার। বুধবার (১ জুলাই) সকাল ৯টার দিকে বৃষ্টির মধ্যে তালা সদর ইউনিয়নের শাহপুর বাজারের ব্র্যাক অফিসের সামনে খুলনা-পাইকগাছা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত কুশল রায় সরদার তালা ব্রজেন দে সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। সে তালা উপজেলার নলতা গ্রামের বাসিন্দা ও রথখোলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কানাই লাল সরদারের ছেলে। অন্ধ ঘোড়াকে আশ্রয় দিয়ে লালন-পালন, উৎসাহ দিতে প্রধানমন্ত্রীর পক্ষে সহায়তা জানা গেছে, চাকরির সুবাদে কুশলের বাবা-মা বর্তমানে চুকনগরে বসবাস করেন এবং উভয়েই শিক্ষকতা পেশায় নিয়োজিত। স্থানীয় প্রত্যক্ষদর্শী আব্দুর সবুর জানান, পাইকগাছা থেকে খুলনাগামী একটি যাত্রীবাহী বাস (রেজি. নং খুলনা জ-০৫-০০৪৯) বৃষ্টির মধ্যে শাহপুর বাজার এলাকায় পৌঁছালে চুকনগর থেকে তালাগামী একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলে থাকা কুশল বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে এবং তার বাবা কানাই লাল সরদার গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার ও আহত কানাই লাল সরদারকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। তালা থানার ওসি (তদন্ত) সাখাওয়াত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।



