স্থানীয় সংবাদ

নগরীর খালিশপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণের চেষ্টা

স্টাফ রিপোর্টার ঃ নগরীর খালিশপুরে আনিসা (৭) নামের এক মাদ্রাসার ছাত্রীকে অপহরণের চেস্টায় ব্যর্থ হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে খালিশপুর নয়াবাটি মোড় এনপি ৫২ নম্বর বাসার পাশে এ ঘটনা ঘটে। ভিকটিমের বাবা রুহুল আমিন ন’পাড়ায় একটি কলেজে চাকুরি করেন। ভিকটিমের মা আয়েশা খাতুন জানান, তার মেয়ে বঙ্গবাসীমোড় আসহাবে সুফফা নামক মাদ্রাসায় প্রথম শ্রেনীতে পড়ে। প্রতিদিন তিনি তার মেয়েকে মাদ্রাসায় দিয়ে আসনে আবার ছুটি হলে নিয়ে আসেন। কিন্তু বুধবার দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার কারণে মাদ্রাসা আগেভাগে ছুটি দিয়ে দেয়। মেয়েটি মাদ্রাসা থেকে বের হয়ে তাদের নানা বাড়ি নয়াবাটি মোড় এনপি -৫২ নাম্বর বাসার উদ্দেশ্যে একাই পায়ে হেটে রওনা দেয়। মেয়েটি বাসার নিকটে আসলেই এক যুবক তার পথ রোধ করে চকলেট খাওয়া বা টাকা দেয়ার প্রলোভন দেখিয়ে তাকে কোলে তুলে নেয়। এ সময় তাকে কোলে নিয়ে বড় বাড়ির সামনে আসলে প্রতিবেশী একজন মহিলা দেখে সন্দেহ হলে কারণ জিজ্ঞাসা করতেই মেয়েটি বলে আন্টি আমি তাকে চিনি না। এ বলার পর ওই মহিলা ছেলেটিকে ঝাপটে ধরে। এ সময় মেয়েটিকে ছেড়ে দেয়। যুবকটি মহিলার কাছ থেকে কৌশলে দৌড়ে পালিয়ে গেলে এলাকাবাসী দৌড়ে ধরে ফেলে। পরে এলাকার কতিপয় ব্যক্তি তাকে ছেড়ে দেয় বলে তিনি জানান। বিষয়টি খালিশপুর থানার ওসি তদন্ত ইউসুফকে জানানো হয়েছে। তিনি বিষয়টি দেখছেন বলে জানান। এ ঘটনায় এলাকায় আতংক ছড়িয়ে পড়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button