রোটারী কাব-খুলনা অঞ্চলের রিপসা টীম আয়োজিত ইয়ার লঞ্চিং র্যালী ২০২৬-২৭ এর উদ্বোধন

খবর বিজ্ঞপ্তি ঃ কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু সকাল ৯টায় নগরীর শহিদ হাদিস পার্কে বেলুন ও ফেস্টুন উড়িয়ে রোটারী কাব-খুলনা অঞ্চলের রিপসা টীম আয়োজিত ইয়ার লঞ্চিং র্যালী ২০২৬-২৭ এর উদ্বোধন করেন। র্যালীটি প্রশাসকের নেতৃত্বে শহিদ হাদিস পার্ক থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার শহিদ হাদিস পার্কে এসে শেষ হয়। রিপসা-এর স্পেশাল এইড পাস্ট প্রেসিডেন্ট ডা. সৈয়দ আবু সাইদ, ডেপুটি কো-অডিনেটর পাস্ট প্রেসিডেন্ট মোল্লা মারুফ রশীদ, পাস্ট প্রেসিডেন্ট জিএম নাসিরুল্লাহ, আশিষ দে, নাদিরা সুলতানা, কামরুল করীম বাবু, প্রফেসর রুমা নন্দী, খন্দকার সাজ্জাদুল ইসলাম, এস এম আতাহার আলী, হাবিবুর রহমান, আবিদা আফরীন, মনিরুজ্জামান রহীম, ফেরদৌসুর রহমান পিয়াসসহ রোটারিয়ানবৃন্দ র্যালীতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে অস্বচ্ছল পরিবারের মাঝে কাবের পক্ষ থেকে হুইল চেয়ার বিতরণ করা হয়।



