যশোর বোর্ডে পরীক্ষার্থী এক লক্ষ সতেরো হাজার

# আজ থেকে এইচএসসি পরীক্ষা শুরু #
# নকল মুক্ত রাখতে সকল প্রস্তুুতি সম্পন্ন #
মোঃ মোকাদ্দেছুর রহমান রকি যশোর থেকে ঃ আজ ২ জুলাই বৃহস্পতিবার থেকে দেশের সকল বোর্ডের সাথে এক যোগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা শুরু হচ্ছে। চলতি বছরে যশোর বোর্ডের অধীনে ৫৭০টি শিক্ষা প্রতিষ্ঠান (কলেজ) থেকে ১,১৭১৭৭ জন পরীক্ষার্থী ২৪০ টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছেন। এ বছর ছাত্র পরীক্ষার্থীর চেয়ে ছাত্রীর সংখ্যা বেশী। পরীক্ষায় অংশগ্রহনের মধ্যে ছাত্র ৫৬,৯০৮৮জন ও ছাত্রী ৬০,১৮৯জন। বোর্ডের নবাগত পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এসএম হোসেন আলী বিষয়টি সাংবাদিকদের কাছে নিশ্চিত করেছেন। উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় অবাধ সুষ্ঠু ও নকল মুক্ত পরিবেশে পরীক্ষা নেওয়ার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নকলের ব্যাপারে চরম সর্তকতা হিসেবে পরীক্ষার প্রথম দিন থেকে গুরুত্ব বিষয় বুঝে বোর্ড থেকে ১জন প্রতিনিধিকে ভিজিলেন্স টিমে অর্ন্তভূক্ত করা হবে । ২ জুলাই বৃহস্পতিবার সকাল ১০ থেকে বেলা ১ টা পর্যন্ত বাংলা (আবশ্যিক) ১ম পত্র পরীক্ষা নেয়া হবে। এইচএসসি পরীক্ষা যাতে অবাধ নকল মুক্ত এবং সুষ্ঠুভাবে গ্রহনের প্রস্তুুতি সম্পন্ন করতে ইতি মধ্যে কেন্দ্র সচিবদের নিয়ে বোর্ডে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। যশোর বোর্ডের অধীনে খুলনা বিভাগের ১০ জেলার মধ্যে এ বছর এইচএসসি পরীক্ষায় খুলনা জেলা থেকে ২৩,৫৪৭জন, বাগেরহাট জেলা ৮,২২৯জন,সাতক্ষীরা জেলা ১২,২৭৭জন, কুষ্টিয়া জেলা ১৫,৩৮৩জন,চুয়াডাঙ্গা জেলা ৭,৫৭৯জন, মেহেরপুর জেলা ৩,৯১৫জন, যশোর জেলা ১৯,৭৯১জন,নড়াইল জেলা ৪,৬৯৯জন, ঝিনাইদহ জেলা ১৪,৭০২জন ও মাগুরা জেলা থেকে ৭,০৫৫জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এবার পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ২২,৭২৩ জন, মানবিক বিভাগ থেকে ৮১,৯৬০জন ও ব্যবসা বাণিজ্য বিভাগ থেকে ১২,৪৯৪জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে নিয়মিত পরীক্ষার্থী ৮০,৩৬৫জন, সর্বমোট অনিয়মিত পরীক্ষার্থী ৩৫,৮৫৩জন। এর মধ্যে আংশিক অনিয়মিত পরীক্ষার্থী ৩১,১২০জন ও মানোন্নয় পরীক্ষার্থী ৯২৭জন এবং প্রাইভেট পরীক্ষার্থী ৪২জন। অনিয়মিত পরীক্ষার্থীর মধ্যে সকল বিষয় পরীক্ষায় অংশ নিচ্ছেন ৪,৭৩৩জন। পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মুহাম্মদ আব্দুল মতিন আরো জানিয়েছেন,এইচএসসি পরীক্ষা গ্রহনের ৩০মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কক্ষে আসন গ্রহন করতে হবে।তাছাড়া,এবারের পরীক্ষা শর্ট সিলেবাসে অনুষ্ঠিত হচ্ছে। যা এবারের শেষ।



