স্থানীয় সংবাদ
খুলনা বিএসটিআই’র মোবাইল কোর্ট : মামলা

স্টাফ রিপোর্টার : খুলনা বিএসটিআই বিভাগীয় অফিস ও খুলনা জেলা প্রশাসন এর সমন্বয়ে সোমবার মোবাইল কোর্ট পরিচালিত হয়। উক্ত অভিযানে খালিশপুর জোড়াগেট নুরজাহান ফুড প্রোডাক্টস বেকারি প্রতিষ্ঠানকে বিএসটিআই’র সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিত পাউরুটি পণ্য উৎপাদন ও বাজারজাত করায়-ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫২ ধারা অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেট ছয় হাজার টাকা জরিমানা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস আল মাহদী এর নেতৃত্বে বিএসটিআই বিভাগীয় অফিস খুলনার কর্মকর্তা ফিল্ড অফিসার (সিএম) মোঃ আব্দুল মান্নান,উক্ত ভ্রাম্যমান আদালতে দায়িত্ব পালন করেন ।



