স্থানীয় সংবাদ

মোংলা বন্দরে ইনারবার ড্রেজিং শেষে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি ঃ দেশের দ্বিতীয় বৃহত্তম মোংলা সমুদ্রবন্দর চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু হতে যাচ্ছে পশুর চ্যানেলে সংরক্ষণ (ম্যান্টেনেজ) ড্রেজিং’ প্রকল্পের মূল কাজ। সম্প্রতি দীর্ঘ সাড়ে ৬ বছর পর মোংলা বন্দরের বৃহত্তম মেগা প্রকল্প ‘ইনার বার ড্রেজিং’-এর কাজ আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হওয়ার পরই এই নতুন উদ্যোগ নেওয়া হলো।
মোংলা বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দরের ইনার বার ড্রেজিংয়ের ফলে চ্যানেলের গভীরতা বাড়লেও পলি জমে তা যেন আবারও ভরাট না হয়ে যায়, সেজন্যই এই সংরক্ষণ ড্রেজিং করা জরুরি। নতুন অনুমোদিত এই মেগা প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৫৩৮ কোটি ১৯ লাখ টাকা। বাংলাদেশ নৌবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে এই ড্রেজিংয়ের কাজ ২০২৯ সালের ডিসেম্বর পর্যন্ত চলবে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সংরক্ষণ ড্রেজিংয়ের এই ৫ বছর মেয়াদি প্রকল্প সফলভাবে সম্পন্ন হলে মোংলা বন্দরে সাড়ে ৯ থেকে ১০ মিটার গভীরতার (ড্রাফট) বড় বড় দেশি-বিদেশি বাণিজ্যিক জাহাজ সরাসরি জেটিতে ভিড়তে পারবে। এর ফলে মোংলা বন্দরের পণ্য হ্যান্ডলিং ক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাওয়ার পাশাপাশি দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যে এক নতুন দিগন্তের সূচনা হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button