যশোর বোর্ডে এইচএসসিতে ইংরেজি ১ম পত্রে অনুপস্থিত ৩৫৭২ : বহিষ্কার ৩জন

যশোর ব্যুরো ঃ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা মাধ্যমি ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে সোমবার ইংরেজি (আবশ্যিক) ১ম পত্র (১০৭) অনুষ্ঠি হয়েছে। পরীক্ষায় ২৪০টি কেন্দ্রে ১৪২৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেন ১০৮৬০৭জন, অনুপস্থিত হন ৩৫৭২জন। পরীক্ষায় অসদুপায় অবলম্বের দায়ে যশোর,সাতক্ষীরা ও ঝিনাইদহ জেলা থেকে ৩ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারকৃত শিক্ষার্থীরা হচ্ছে, যশোর কেন্দ্র ৩০২ এর রোল নং ৬১৭০৬২,ঝিনাইদহ কেন্দ্র ৩৯৪ এর রোল নং ৬২৪৯১৩ ও সাতক্ষীরা জেলার দেবহাটা কেন্দ্র ২৫৯ এর রোল নং ৬৭০০১৬। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস.এম হোসেন আলী এই তথ্য নিশ্চিত করেছেন। পরীক্ষা নিয়ন্ত্রক আরো জানান, ইংরেজি ১ম পত্র পরীক্ষায় যশোর বোর্ডের অধীনে খুলনা জেলা থেকে ২১৯২৪ পরীক্ষার্থী অংশ নিলেও অনুপস্থিত ৬০৮জন। বাগেরহাট জেলায় ৭৪৯৫জন অংশ নেন,অনুপস্থিত ২৪৫জন। সাতক্ষীরা জেলায় ১১৩৪৩ জন অংশ নেন,অনুপস্থিত ৩৭৩জন।কুষ্টিয়া জেলায় অংশ নেন ১৪৪৪৪জন,অনুপস্থিত ৩৯২জন। চুয়াডাঙ্গা জেলায় ৭০১১জন অংশ নেন,অনুপস্থিত ২৩৪জন। মেহেরপুর জেলায় অংশ নেন ৩৫৬২জন,অনুপস্থিত ১০৯জন,যশোর জেলায় ১৮৩৯৯জন অংশ নেন,অনুপস্থিত ৪৫২জন। নড়াইল জেলায় অংশ নেন ৪৩৪৫জন,অনুপস্থিত ১৪৬জন। ঝিনাইদহ জেলায় অংশ নেন ১৩৫২৮জন, অনুপস্থিত ৭৬৯জন ও মাগুরা জেলা থেকে অংশ নেন ৬৫৫৫জন, অনুপস্থিত ২৪৪জন।



