স্থানীয় সংবাদ

জনগণের প্রত্যাশা অনুযায়ী গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে : মোহাম্মদ মাহফুজুর রহমান

# ২১ নং ওয়ার্ড জামায়াতের ঈদ পূনর্মিলনী #

খবর বিজ্ঞপ্তি ঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান বলেছেন, ‘জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। জনগণের প্রত্যাশা অনুযায়ী গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে।’ তিনি বলেন, দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিগত সরকারের কিছু দোসর পার্শ্ববর্তী দেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। তাদেরকে দেশে এনে বিচারের আওতায় আনতে হবে। বর্তমান সরকারের ভিতরের কিছু লোক জুলাই সনদকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করার জোর দাবী জানান তিনি। তিনি বলেন, মানুষের অধিকার, ন্যায়-ইনসাফ, দ্বীন, কালিমা, সততা, সত্য এবং এলাকার মানুষের স্বার্থ রক্ষায় জামায়াত সব সময় আপসহীন থাকবে ইনশাআল্লাহ। সোমবার (৬ জুলাই) বিকেলে ২১ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পূনর্মিলনীতে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন। ২১নং ওয়ার্ড সভাপতি মাওলানা আল মামুন মল্লিকের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মিজানুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন খুলনা সদর থানা জামায়াতে ইসলামীর আমীর এস এম হাফিজুর রহমান ও থানা উলামা বিভাগের সভাপতি ডা. হাফেজ মাওলানা সাইফুল্লাহ মানসুর। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন ২১ নং কাউন্সিলর প্রার্থী মাওলানা হাবিবুর রহমান, মাওলানা আব্দুল কাদের, মো. সুমন, মো. শিপন, ইউসুফ আলী প্রমুখ। মহানগরী আমীর বলেন, গত নির্বাচনে জনগণ ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশায় গণরায় দিয়েছিল। কিন্তু একটি মহল আঁতাত করে সেই গণরায় ছিনিয়ে নিয়েছে। তবুও দল হতাশ নয়; বরং নির্বাচনের ভুল ও দুর্বলতাগুলো চিহ্নিত করে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। এসব সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে পারলে আগামী দিনে বিজয় ঠেকানো যাবে না বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। ইসলামী আন্দোলনের কর্মীদের উদ্দেশে তিনি বলেন, দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে নিজেদের মেধা, যোগ্যতা ও সাংগঠনিক দক্ষতা আরও শাণিত করতে হবে। আদর্শিক শক্তি ও নৈতিক নেতৃত্বের মাধ্যমে জনগণের আস্থা অর্জনের ওপর তিনি গুরুত্বারোপ করেন। জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, সরকার এখনো জনগণের প্রত্যাশা অনুযায়ী এ সনদ বাস্তবায়ন করেনি। তবে আল্লাহ চাইলে তা অবশ্যই বাস্তবায়িত হবে। এ লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ ও আপসহীন থাকার আহ্বান জানান তিনি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button